Entertainment

আম্ফানের ধ্বংসলীলা দেখে স্তম্ভিত বলিউড

সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে পশ্চিমবঙ্গে যে ধ্বংসলীলা হয়েছে তাতে স্তম্ভিত গোটা বলিউড। সোশ্যাল মিডিয়ায় বার্তাও দিয়েছেন তারকারা।

মুম্বই : সুপার সাইক্লোন আম্ফানের প্রলয়ে পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতি এখনও অজানা। ধীরে ধীরে উঠে আসছে ধ্বংসের ছবি। ক্ষয়ক্ষতির পরিমাণ একটু একটু করে প্রশাসনের কাছে পরিস্কার হচ্ছে। শুধুই ধ্বংসের ছবি। মৃত্যুর হাহাকার। রাস্তায় জলে ভাসছে দেহ। রাস্তার ধারে পড়ে আছে নিথর শরীর। ভেঙে পড়া গাছের তলায় পড়ে আছে রক্তাক্ত দেহ। সেসব ছবি সংবাদমাধ্যমে উঠে আসছে। উঠে আসছে ধ্বংসের বিভিন্ন শিউরে ওঠার মত ছবি। সেই ছবি গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছে। স্তম্ভিত করেছে বলিউড তারকাদেরও।

লকডাউনে গৃহবন্দি তারকারা আম্ফানের প্রলয় কাণ্ডের ছবি দেখার পর সোশ্যাল মিডিয়ায় দুর্গত মানুষদের পাশে থাকার বার্তা দিয়েছেন। অনুপম খের লিখেছেন, ওড়িশা এবং বিশেষত পশ্চিমবঙ্গের ছবি ভয়ার্ত ও দুঃখের। যাঁদের জীবন গেছে, যাঁরা সর্বস্ব খুইয়েছেন তাঁদের জন্য ব্যথিত তাঁর হৃদয়। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনার সুরে জানিয়েছেন, ২০২০ সাল যেন যত দ্রুত পারে বিদায় নেয়। তিনি এও বলেন যে নতমস্তকে তিনি প্রকৃতির কাছে ক্ষমাও চেয়ে নেবেন।

সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী জানিয়েছেন, বুধবার বিকেল থেকে কলকাতায় বসবাসকারী তাঁর পরিবার ও বন্ধুদের কাছ থেকে একের পর এক আতঙ্কের খবর পাচ্ছেন। আম্ফান দুর্গতদের জন্য প্রার্থনা রইল। পরিচালক সুজিত সরকার এখন কলকাতার বাড়িতেই রয়েছেন। তিনি লিখেছেন, এমন ভয়ংকর ঝড় তিনি তাঁর জীবদ্দশায় দেখেননি। যে ক্ষয়ক্ষতি হল তা ঠিক হতে বছর ঘুরে যাবে। এই অবস্থা থেকে রাজ্যের বেরিয়ে আসতে বহু মানুষের সাহায্য প্রয়োজন। এছাড়াও শাবানা আজমি, রীতেশ দেশমুখ, করণ জোহর, এশা গুপ্তা, রাহুল বোস, নিমরত কউর, অর্জুন কাপুর, অনুষ্কা শর্মার মত অনেকেই দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তাঁদের জন্য প্রার্থনা করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026