কিউবায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। বিমানে ১০৫ জন যাত্রী ও ৯ জন বিমানকর্মী ছিলেন। ১১৪ জনের মধ্যে ৩ জনকে অত্যন্ত সংকটজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিদের মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবু উদ্ধারকাজ চলছে। গত শুক্রবার কিউবার হাভানা বিমানবন্দর থেকে ওড়ার পর ১২ মাইল দূরে একটি গ্রামের কাছে ভেঙে পড়ে বিমানটি। বিমানটি খুব বড় ছিলনা। কিউবার ঘরোয়া উড়ানে বিমানটি ব্যবহার হলেও তার পরিচালনের দায়িত্ব ছিল মেক্সিকোর একটি সংস্থার ওপর। তাদেরই বিমান। তাদেরই বিমানকর্মীরা এখানে কাজ করতেন।
বিমান দুর্ঘটনার খবর পেয়েই সেখানে হাজির হন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। তিনি নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজ পরিচালনা করেন। আগামী রবিবার এই দুর্ঘটনার জন্য কিউবায় ৬ ঘণ্টার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিমানের প্রায় সব যাত্রীই কিউবার বাসিন্দা ছিলেন। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে। এখনও উদ্ধারকাজ অব্যাহত।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…