Sports

বাবা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ফের বাবা হলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত রবিবার রাতে তাঁর বান্ধবী জিওর্জিনা রডরিগেজের কোল আলো করে জন্মাল কন্যাসন্তান। সুখবর পেয়েই রোনাল্ডো নবজাতককে দেখতে মাদ্রিদের কুইরন ইউনিভার্সাল হাসপাতালে যান। তাঁর সঙ্গে হাজির ছিল বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রও। পারিবারিক সেলফি তুলে পোস্ট করার সময় সিআর সেভেন ইন্সটাগ্রামে লেখেন, এইমাত্র পৃথিবীর আলো দেখল আলানা মার্টিনা। জিওর্জিনা ও আলানা দু’জনেই এখন সুস্থ আছে।

এদিকে রোনাল্ডোর নবজাতক পৃথিবীর প্রথম আলো দেখার দিনই জন্ম নিল এক নয়া বিতর্ক। সিআর সেভেনের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ আনলেন নাতাচা রডরিগেজ। এই পর্তুগিজ মডেলের দাবি তিনি ৮ মাসের সন্তানসম্ভবা এবং তাঁর সন্তানের পিতা স্বয়ং রোনাল্ডো। ব্রিটিশ ট্যাবলয়েডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রোনাল্ডোর সঙ্গে তাঁর একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। তাঁর এও দাবি, রোনাল্ডোর হাতে তিনি প্রতারণার স্বীকার। এর আগেও এই ধরণের অভিযোগ বারবার উঠেছে সদ্য ফিফার বর্ষসেরা তারকার বিরুদ্ধে। এবার এই নতুন বিতর্ক কতদূর গড়ায় সেটাই দেখার।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026