Sports

মাঠে বিপক্ষের ফুটবলারকে চড় কষালেন রোনাল্ডো

খেলা চলাকালীন বিপক্ষের খেলোয়াড়কে চড় কষিয়ে দিলেন বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল বনাম আয়ারল্যান্ড ম্যাচে এমনটা ঘটে।

বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে ৪৫ মিনিটের মাথায় একটি গোল করে এগিয়ে যায় আয়ারল্যান্ড। সেই গোল প্রায় খেলার শেষে পৌঁছেও শোধ করে উঠতে পারেনি রোনাল্ডোর পর্তুগাল।

দর্শকরা প্রায় ধরেই নিয়েছিলেন যে পর্তুগাল হারছে, ঠিক সেই সময় খেলার ৮৯ মিনিটের মাথায় গোল শোধ দেন রোনাল্ডো। ফলে খেলায় সমতা ফেরে।

৯০ মিনিটের পর আরও ৬ মিনিট ইনজুরি টাইম খেলা হয়। তার মধ্যে ফের একটা গোল করে দেশকে এই রূপকথার জয় এনে দেন বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি হয়ে ওঠা রোনাল্ডো।

এরসঙ্গে তিনি দেশের হয়ে বিশ্বের সবচেয়ে বেশি গোল করা ফুটবলার হয়ে যান। ভেঙে দেন ইরানের আলি দায়েই-এর রেকর্ড। এখনও পর্যন্ত ১১১টি গোল করেছেন রোনাল্ডো।

সেদিক থেকে দেশকে জেতানো ও নিজের নাম আরও এক রেকর্ডে নিয়ে যাওয়ার জোড়া আনন্দে ভাসছিলেন রোনাল্ডো। কিন্তু তারমধ্যেই বিপক্ষের খেলোয়াড়কে চড় কষানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

এই ম্যাচেই একটি পেনাল্টি নেওয়ার জন্য বলটি রেখেছিলেন রোনাল্ডো। ঠিক সেই সময় আয়ারল্যান্ডের দারা ও’শিয়া নামে এক খেলোয়াড় আচমকা হিল করে বলটি ঠেলে দেন। যা দেখে বেজায় চটে যান রোনাল্ডো। চড় কষান ওই দারাকে। তাঁর হাতে গিয়ে চড়টা লাগে।

এদিকে চড় খেয়ে মাঠে পড়ে যান তিনি। যদিও যে ভিডিও সামনে এসেছে তাতে পড়ে যাওয়ার মত সপাট চড় রোনাল্ডোর ছিলনা।

এই চড়ের জন্য অবশ্য রোনাল্ডোকে কোনও শাস্তির মুখে পড়তে হয়নি। বিষয়টি রেফারির নজর এড়িয়ে যায়। খেলাটি পর্তুগালে হচ্ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026