Sports

রোনাল্ডোকে ২৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

মহা ফাঁপরে পড়লেন ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের এই সুপারস্টার ফুটবলার ইতালির জুভেন্তাস ক্লাবের হয়ে খেলছেন। প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা রোনাল্ডোকে স্পেনের একটি আদালত কর ফাঁকি দেওয়ার অভিযোগে ২৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে তাঁকে অবিলম্বে ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা বাবদ জমা দিতে নির্দেশ দিয়েছে। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১৫৩ কোটি টাকা।

জরিমানার অর্থ রোনাল্ডোকে জমা দিতে হতেই পারে। কিন্তু তাঁকে জেল হয়তো খাটতে হচ্ছে না। কারণ স্পেনে ২ বছরের কম হাজতবাসের সাজা না কাটলেও চলে। যা জেনে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা রোনাল্ডো ভক্তরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026