কোনও ফুটবলারের জীবনে সবচেয়ে বড় ব্যক্তিগত সম্মান ব্যালন ডি’অরের ট্রফি হাতে তুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৭ সালের পারফরমেন্সের বিচারে আর্জেন্টিনার লিওনেল মেসিকে পিছনে ফেলে এবার এই পুরস্কার পেলেন তিনি। এই নিয়ে ফুটবল জীবনে পঞ্চমবারের জন্য এই বিরল সম্মানের ট্রফি ঘরে তুললেন পর্তুগিজ মহাতারকা। স্পর্শ করলেন মেসির ৫ বার ব্যালন ডি’অর জয়ের রেকর্ড।
পর্তুগালকে প্রথমবার ইউরো জয়ের স্বাদ এনে দেওয়া রোনাল্ডো ইতিমধ্যেই ৬০০ গোলের মাইল ফলক পার করেছেন। চলতি বছরে সেরা পাঁচ ইউরোপীয় লিগের মধ্যে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার বিরল কৃতিত্বও অর্জন করেছেন। এখনেই শেষ নয়। সি আর সেভেনের দুর্ধর্ষ পারফরমেন্সের ফলে রিয়ালের ঝুলিতে এসেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এসেছে স্প্যানিশ লা লিগাও। ব্যালন ডি’অর পাওয়ার পর ফুটবল সম্রাট পেলে এবং রিয়াল মাদ্রিদের সতীর্থরা রোনাল্ডোকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…