Sports

রিয়াধে বোমা, ৭৫০ কোটি টাকার বিমানে পরিবার নিয়ে উড়ে গেলেন রোনাল্ডো

রিয়াধে বোমা পড়েছে। তারপরই সময় নষ্ট না করে ফুটবল মহাতারকা রোনাল্ডো ৭৫০ কোটি টাকার বিমানে চড়ে পরিবার নিয়ে উড়ে গেলেন।

বিমানটির দাম ভারতীয় মুদ্রায় ৭৫০ কোটি টাকা। ১৯ জনকে নিয়ে উড়তে সক্ষম এই বিমান। সর্বসাধারণের জন্য নয়। এটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যক্তিগত বিমান। যাকে পৃথিবীর সেরা ব্যক্তিগত বিমান বলা হয়। এমনকি অনেকে একে উড়ন্ত বাড়িও বলে থাকেন।

বিমানে সুবিধার অভাব নেই। সেই সঙ্গে বিমানটি একটানা বহু দূর পর্যন্ত উড়তে সক্ষম। সেই বিমান রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যক্তিগত সংগ্রহে। পর্তুগালের মহাতারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন সৌদি ফুটবল লিগে খেলেন।

আল নাসার ক্লাবের হয়ে খেলা রোনাল্ডোকে তাই থাকতে হয় সৌদি আরবে। ইরান সম্প্রতি রিয়াধে হামলা চালিয়েছে। একের পর এক আক্রমণের ঘটনা ঘটেছে সৌদি রাজধানীতে।

তারপরই সুরক্ষার কথা মাথায় রেখে সৌদি আরব ছাড়েন রোনাল্ডো। অন্য কোনও বিমানে নয়, ব্যক্তিগত বিমানে তিনি মধ্যপ্রাচ্যের এই দেশ ছেড়ে পরিবার নিয়ে উড়ে যান। ফিরে যান ইউরোপে।

মধ্যপ্রাচ্যে শুধু সৌদি আরব বলেই নয়, ইরানের হামলার মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরশাহি, কাতারের মত দেশ। আবার ইয়েমেনেও আক্রমণের খাঁড়া নেমে এসেছে। ইজরায়েল আমেরিকার আক্রমণে ইরানের নানা শহরে ক্ষেপণাস্ত্র হানার ঘটনা ঘটেছে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন অস্থির অবস্থায় রয়েছে। ধ্বংসের ছবি বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে এই লড়াইয়ের আঁচ পড়বে অন্য দেশেও। জ্বালানি নিয়ে চিন্তায় ভারতও। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করেছে ইরান।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026