Sports

ভারতে এসে নিজেদের মধ্যে টেস্ট, ওয়ান ডে, টি-২০ খেলবে ২টি দেশ

সাধারণত ক্রিকেটে ২টি দেশ নিজেদের মধ্যে ২টির মধ্যে যে কোনও একটি দেশে খেলে। একটি দল ওই দেশে খেলতে যায়। অন্য দেশ হোম গ্রাউন্ডে তাদের মুখোমুখি হয়। কিন্তু এবার একটু অন্য ছবি দেখা যাবে। ভারতের দেরাদুনে ম্যাচ হলেও সেখানে ভারত থাকছে না। খেলা হবে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে। ক্রিকেট বিশ্বে যে ২টি দেশ নিতান্তই সদ্যোজাত। এদের মধ্যে ১টি টেস্ট, ৫টি ওয়ান ডে ও ৩টি টি-২০ খেলা হবে। আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে খেলাগুলি হবে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

প্রসঙ্গত আয়ারল্যান্ড আন্তর্জাতিক পর্যায়ে টেস্ট খেলা শুরু করেছে সবে। পাকিস্তানের বিরুদ্ধে খেলে শুরু হয়েছে তাদের পথচলা। সেই ম্যাচে ৫ উইকেটে হারে তারা। এবার ভারতের মাটিতে তাদের দ্বিতীয় আন্তর্জাতিক টেস্ট খেলতে চলেছে আইরিশরা। অন্যদিকে আফগানিস্তানের টেস্টে হাতেখড়ি হয়েছে ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরুতে। যে খেলায় ১ ইনিংস ও ২৬২ রানে হারে আফগানরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026