Sports

টিকিটের চাহিদা থাকলেও ১১টি সিট সবসময় ফাঁকা থাকবে দেশের এই বিখ্যাত স্টেডিয়ামে

টিকিটের চাহিদা যেমনই হোক না কেন দেশের এই বিখ্যাত ক্রিকেট স্টেডিয়ামের ১১টি দর্শকাসন সর্বদা ফাঁকা থাকবে। সে ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, নিয়ম একই।

সামনেই আইপিএল। তার আগে গতবারের চ্যাম্পিয়ন দল আরসিবি-র সিইও রাজেশ মনন এক বড় ঘোষণা করে দিলেন। তিনি জানান, আগামী দিনে ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট, চিন্নাস্বামী স্টেডিয়ামে যে খেলাই হোক না কেন ১১টি সিট বা দর্শকাসন সর্বদা ফাঁকা থাকবে।

সেখানে কেউ বসতে পারবেননা। বেঙ্গালুরুর এই বিখ্যাত ক্রিকেট মাঠ দেশের অন্যতম প্রধান স্টেডিয়াম। সেই মাঠেই এবার এই নিয়ম চালু হল। কেন ১১টি সিট ফাঁকা থাকবে?

মেনন জানিয়েছেন, গতবছর আরসিবি প্রথমবারের জন্য আইপিএল জেতার পর আনন্দে শামিল আরসিবি ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাতে অনেকেই পদপিষ্ট হন।

সেই ঘটনায় ১১ জন আরসিবি সমর্থকের জীবন যায়। ৫০ জনের ওপর মানুষ আহত হন। এই ১১ জনের স্মৃতিতেই এবার থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামের ১১টি সিট সর্বদা ফাঁকা থাকবে।

এখানেই শেষ নয়, যেদিন যেদিন আরসিবি-র খেলা থাকবে, সেদিন সেদিন মূল খেলা শুরুর আগে দলের খেলোয়াড়েরা যে অনুশীলন করেন, সেখানে তাঁরা সকলেই ১১ নম্বর জার্সি পরে অনুশীলন করবেন। তবে মূল খেলা শুরু হলে সেখানে আর ১১ নম্বর সকলের পরনে থাকবেনা।

২০২৫ সালের ৪ জুন আরসিবি-র আইপিএল জয় উদযাপন করতে প্রায় ৩ লক্ষ মানুষ হাজির হন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। যা সেদিন ১১ জনের জীবন কেড়ে নিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026