SciTech

নিঝুম রাতে ঝিঁঝিঁপোকার ডাক তো শুনেছেন, কিন্তু ঝিঁঝিঁপোকা কেন ডাকে

ঝিঁঝিঁপোকার ডাক শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। শহুরে মানুষ কম শুনেছেন। গ্রামের মানুষজন বেশি। কিন্তু কেন ডাকে ঝিঁঝিঁপোকা তা কি জানেন?

দিনের আলোয় তাদের ডাক শোনা যায়না। কিন্তু রাত যত নিঝুম হয় ততই যেন ঝিঁঝিঁপোকার ডাক বাড়ে। কানে বাজতে থাকে একটা ছন্দে। নিঝুম রাত বোঝাতে ঝিঁঝিঁপোকার ডাকের শব্দ সিনেমা, রেডিওতেও ব্যবহার হয়।

কিন্তু কেন ঝিঁঝিঁপোকা ডাকে তা জানেন কি? এমনকি ঝিঁঝিঁপোকার ডাক ১ রকম শোনালেও আসলে তারা ভিন্ন সুরে ডাকে। যা ঝিঁঝিঁপোকারাই ভাল বুঝতে পারে। তারও পিছনে কারণ আছে।

পুরুষ ঝিঁঝিঁপোকারা সাধারণত ডাকে স্ত্রী ঝিঁঝিঁপোকাদের আকর্ষিত করতে। তারা কোথায় রয়েছে তা জানান দিতে। সেই ডাক শুনে স্ত্রী ঝিঁঝিঁপোকারা উপস্থিত হলে পুরুষ ও স্ত্রী ঝিঁঝিঁপোকারা মিলিত হয়।

আবার একটু অন্য ডাকে এক পুরুষ ঝিঁঝিঁপোকা অন্য পুরুষ ঝিঁঝিঁপোকাকে বুঝিয়ে দেয় তার সঙ্গে মিলিত হওয়া স্ত্রী ঝিঁঝিঁপোকা থেকে দূরে থাকতে। প্রসঙ্গত ঝিঁঝিঁপোকা কিন্তু ডাকে না। বরং তাদের ২টি ডানার ঘর্ষণে এই শব্দ বার হয়। যা দিয়ে নানা ধরনের শব্দ বার করতে ঝিঁঝিঁপোকারা সিদ্ধহস্ত।

রাতে ঝিঁঝিঁপোকারা ডাকলেও সকালে তারা ডাকে না। এরও কারণ রয়েছে। ঝিঁঝিঁপোকার ডাক যেমন স্ত্রী ঝিঁঝিঁদের আকর্ষিত করে, তেমনই আবার ঝিঁঝিঁপোকাদের যে অন্য পোকা বা পাখিরা শিকার করে তাদেরও জানিয়ে দেয় ঝিঁঝিঁ কোথায় রয়েছে। সেক্ষেত্রে তাদের পক্ষে সহজ হয় শিকার খুঁজে পেতে।

সকালের দিকেই ঝিঁঝিঁদের শিকার করতে চাওয়া কীটপতঙ্গ বা পাখিরা বেশি ঘোরে বলে ঝিঁঝিঁপোকারা রাতে ডাকে। রাতেও যে তারা একদম নিশ্চিন্ত তা কিন্তু নয়। কিছু শিকারির ভয় তো তাদের থাকেই।

তাই ঝিঁঝিঁরা এক্ষেত্রে বাঁচার জন্য এমন এক শব্দ বার করে যা অন্য শিকারি কীটদের ভুল বোঝায়। তারা শব্দ একদিক থেকে আসছে ভেবে সেদিকে যায়। কিন্তু সেই ঝিঁঝিঁ সেখানে থাকেনা। বরং অন্যত্র থাকে। এভাবে ভুল বুঝিয়ে তাদের শত্রুদের অন্য দিকে নিয়ে চলে যায় ঝিঁঝিঁরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026