পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বেঙ্গল’ করতে উদ্যোগী রাজ্য

ফের একবার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বেঙ্গল’ করার উদ্যোগ নিল রাজ্য সরকার। জুলাইতে দিল্লিতে ইন্টার স্টেট কাউন্সিলের বৈঠকে পশ্চিমবঙ্গের নাম অনেক শেষের দিকে আসায় কথা বলার জন্য ধার্য সময় বেশি পাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি। ওয়েস্ট বেঙ্গল ‘ডব্লিউ’ দিয়ে শুরু হওয়ায় সব ক্ষেত্রেই শেষে সুযোগ আসার বিষয়টি নিয়ে দীর্ঘদিনই ক্ষোভ রয়েছে মুখ্যমন্ত্রীর। ২০১১-তেও প্রথম ক্ষমতায় আসার পর তিনি পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আর্জি দিল্লিতে পাঠিয়েছিলেন। যার কোনও সুরাহা এখনও হয়নি। এবার ফের সেই উদ্যোগ নিলেন তিনি। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ বা ‘বঙ্গ’ করা এবং ইংরাজিতে ‘বেঙ্গল’ করার প্রস্তাব পাশ হয়েছে বলে এদিন জানান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ২৬ অগাস্ট বিধানসভায় সর্বদলীয় বিশেষ বৈঠক ডেকে সেখানে এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ করানোর চেষ্টা হবে। সেখানে পাশ হলে তা দিল্লিতে যাবে। যদিও নাম পরিবর্তনের পদ্ধতি সহজ নয়। কোনও রাজ্যের নাম পরিবর্তন করতে গেলে সংবিধান সংশোধনের দরকার পরে। তবে এবার ফের প্রস্তাব পাঠিয়ে চেষ্টাটা করতে চায় রাজ্য সরকার।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026