Kolkata

মমতা মন্ত্রিসভায় এবার ৮ মহিলা, ৪ নতুন মুখ

মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া মন্ত্রিসভায় এবার ৪৩ জন মন্ত্রী হিসাবে সোমবার শপথ নেন। তার মধ্যে ৮ জন মহিলা। যার মধ্যে ৪ জন নতুন মুখ।

মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পর নিজেও মেনে নিয়েছেন এবার তাঁদের জয়ে রাজ্যের নারী শক্তির একটা বড় ভূমিকা রয়েছে। বিভিন্ন খতিয়ানও এটা মেনে নিয়েছে যে এবার মহিলা ভোটারদের একটা বড় নির্ণায়ক ভূমিকা থেকেছে। তারই বোধহয় একটা প্রতিফলন পাওয়া গেল নয়া মন্ত্রিসভায়। এবার মমতা মন্ত্রিসভায় ৮ জন মহিলা মন্ত্রী হিসাবে শপথ নিলেন।

শশী পাঁজাকে একমাত্র পূর্ণ মন্ত্রীর দায়িত্বভার দেওয়া হয়েছে। নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর রইল শশী পাঁজার হাতেই।

গত মন্ত্রিসভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা চন্দ্রিমা ভট্টাচার্য এবার স্বাধীন দায়িত্বে পেয়েছেন পুর ও নগরোন্নয়ন দফতর। এছাড়াও তাঁর হাতে থাকছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

সন্ধ্যারানি টুডুকে এবার দেওয়া হয়েছে পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর। সঙ্গে দেওয়া হয়েছে পরিষদীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব।

সাবিনা ইয়াসমিন ছিলেন ২০১১ সালের জোট মন্ত্রিসভায় কংগ্রেস বিধায়ক হিসাবে মন্ত্রী। এবার তিনি তৃণমূলের মন্ত্রী হিসাবে পেলেন উত্তরবঙ্গ উন্নয়ন, সেচ ও জলপথ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

এবারের মন্ত্রিসভায় ৪ জন নতুন মুখ জায়গা পেয়েছেন। এরমধ্যে রয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ রত্না দে নাগ। তাঁকে দেওয়া হয়েছে পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

শিউলি সাহা পেয়েছেন পঞ্চায়েত প্রতিমন্ত্রীর দায়িত্ব। জ্যোৎস্না মান্ডি পেয়েছেন খাদ্য দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব। সাঁওতালি সিনেমার অভিনেত্রী বীরবাহা হাঁসদা পেয়েছেন বন প্রতিমন্ত্রীর দায়িত্ব।

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026