World

পুরুষের দরকার নেই, একাই মা হল স্ত্রী কুমির

পৃথিবীতে প্রাকৃতিক ভাবেই নারী পুরুষ উভয়ে জন্ম দেয় নতুন প্রাণের। তবে এবার পুরুষ ছাড়াই একা একা মা হল এক স্ত্রী কুমির।

নারী পুরুষের উভয়ের সংযোগে একটি নতুন প্রাণ পৃথিবীর আলো দেখে। সেই প্রাণই জন্ম দেয় তার আগামী প্রজন্মের। ক্ষুদ্র থেকে বৃহৎ সব প্রাণির ক্ষেত্রেই এটা প্রযোজ্য।

কিন্তু সেই প্রাকৃতিক সত্যকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিল এক কুমির। তাকে চিড়িয়াখানায় আলাদা করে রাখা হয়েছিল। তাই কোনও পুরুষ কুমিরের সংস্পর্শে সে আসতে পারেনি।

তাই পুরুষ কুমিরের সঙ্গে তার মিলনের কোনও প্রশ্ন উঠছে না। তা সত্ত্বেও সকলকে অবাক করে ওই স্ত্রী কুমির মা হয়েছে। ডিম দিয়েছে।

কোস্টারিকার একটি চিড়িয়াখানায় এই আমেরিকান ক্রোকোডাইলটিকে আলাদা করে রাখা হয়েছিল। সে ডিম পাড়ার ৩ মাস পর দেখা যায় একটি ডিমে পূর্ণ দেহের একটি কুমির ছানা তৈরি হয়েছে। এখানেই ধন্ধে পড়ে যান বিজ্ঞানীরা। এর আগে অন্য সরীসৃপে একা মা হওয়া দেখা গেলেও কুমিরদের ক্ষেত্রে এমন উদাহরণ নেই।

এই প্রথম কোনও স্ত্রী কুমির একা মা হল। এটা কীভাবে সম্ভব হল তা দেখতে বিজ্ঞানীরা ডিএনএ সিকোয়েন্স পরীক্ষা করে দেখেন। আর তাতে কিছুটা রহস্য মেটে।

দেখা যায় কুমিরটির মধ্যে শুক্রাণু ছাড়াই ডিম তৈরির ক্ষমতা রয়েছে। যা থেকে কুমির ছানা হতে পারে। তবে কুমিরদের ক্ষেত্রে এমন ঘটনা বিশ্বে এই প্রথম ঘটল। যা কার্যত এক ইতিহাস রচনা করেছে। একা একাই স্ত্রী কুমিরের এই মা হওয়ার ঘটনা তাই বিশ্বজুড়ে খবর হয়ে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026