আমেরিকাকে ৪-০-এ উড়িয়ে কোপার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। খেলার শুরু থেকেই কোপায় সাড়া জাগানো আমেরিকাকে চাপে ফেলে দেয় শতবার্ষিকীর কোপার অন্যতম দাবিদার নীল সাদা ব্রিগেড। খেলা শুরুর ৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন লাভেজি। এরপর ৩২ মিনিটের মাথায় মেসির পা থেকে আসে দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের গোল। হিগুয়েনের শট আমেরিকার জালে জড়াতেই ৩-০-এ এগিয়ে যায় আর্জেন্টিনা। খেলায় ফেরার সবরকম চেষ্টা করলেও আর্জেন্টিনার দুরন্ত বোঝাপড়ার সামনে এঁটে উঠতে পারেনি আমেরিকা। খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে ফের হিগুয়েনের গোলে ৪-০-এ এগিয়ে যায় মেসির দল। এদিন একটা ম্যাচ থেকেই জোড়া পাওনা আর্জেন্টিনার। কোপার ফাইনালে পৌঁছনোর পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়লেন মেসি। কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার বিরুদ্ধে গোল করে বাতিস্তুতার ৫৪ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন মেসি। অপেক্ষা ছিল আর একটা গোল করে রেকর্ড ভাঙার। সেই কাজটাই এদিন সেরে ফেললেন আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা ফুটবলারটি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…