কোপায় ইন্দ্রপতন, ছিটকে গেল ব্রাজিল

বিশ্ব ফুটবলে যে দুটি লাতিন আমেরিকান দেশ ত্রাস হিসাবে পরিচিত তার একটি অবশ্যই ব্রাজিল। হলুদ জার্সির ফুটবল গর্ব এদিন ধুলোয় মিশল। কোপা আমেরিকার গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হল ফুটবলের দেশকে। প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র চিন্তায় ফেলেছিল তাদের। পরের ম্যাচে যদিও দুর্বল প্রতিপক্ষ হাইতিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশের টিকিটটা প্রায় নিশ্চিত করে ফেলে তারা। বাকি ছিল শেষ ম্যাচে পেরুর সঙ্গে খেলা। সেই পেরুই এদিন ১-০ গোলে হারিয়ে ছিটকে দিল ব্রাজিলকে। রুইদিয়াজের গোল ব্রাজিলের জালে জড়াতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পেরুর সমর্থকেরা। অন্যদিকে ব্রাজিলের খেলোয়াড়রা তখন দাবি জানাচ্ছে রুইদিয়াজের হ্যান্ডবলের। তাদের দাবি গোলটা রুইদিয়াজ হাত দিয়ে মেরে করেছেন। যদিও ব্রাজিলের সেই আবেদন নাকচ হয়ে যায়। খেলা শেষ হওয়া পর্যন্ত সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি ব্রাজিল। ফলে শতবার্ষিকী কোপায় সকলকে অবাক করে গ্রুপ লিগ থেকেই বিদায় নিল তারা। গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পেরু।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026