কোপা চিলির, ফের ব্যর্থ আর্জেন্টিনা

গতবারের পুনরাবৃত্তি দেখল গোটা বিশ্ব। ফের মেসির আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে কোপা আমেরিকা ঘরে তুল নিল চিলি। এই নিয়ে পরপর দু’বছর। গতবছরও আর্জেন্টিনাকেই দুরমুশ করে কাপ জিতেছিল চিলি। এবারও তাই। তবে খেলা হয়েছে হাড্ডাহাড্ডি। একদিকে মেসিকে সামনে রেখে চিলিকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া আর্জেন্টিনা। অন্যদিকে শতবার্ষিকী কোপা জিতে ঘরের কাপ ঘরেই রাখতে সর্বশক্তিতে ঝাঁপানো চিলি। স্নায়ুযুদ্ধের লড়াইয়ে প্রথমার্ধেই দুই দলের দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠের বাইরে যান। চিলির রিয়াজ ও আর্জেন্টিনার মারিও লাল কার্ড দেখার পর দু’দলের ১০ জন করে খেলোয়াড় মাঠে। যা খেলার শেষ পর্যন্ত বজায় ছিল। প্রথম ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোলশূন্য। ফলে টাইব্রেকারে ফয়সালা। গ্যালারিতে তখন দু’দলের সমর্থকদেরই হৃৎস্পন্দন গলার কাছে চলে এসেছে। এই সময়ে টাইব্রেকারে মেসির শট লক্ষ্যভ্রষ্ট। চিলির সমর্থকেরা লাফিয়ে ওঠেন। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে টাইব্রেকারে জিতে মাঠে উল্লাসে ফেটে পড়েন চিলির খেলোয়াড়েরা। গোটা চিলি দেশটা তখন আনন্দে আত্মহারা। আর অন্যদিকে ফের দেশকে কাপ এনে দিতে ব্যর্থ মেসি সহ গোটা দলের চোখে জল। এবারও হল না কোপা জেতা। গাঁট সেই চিলি। যেখানে ফের আটকে গেল এবারের কোপায় আর্জেন্টিনার অশ্বমেধের ঘোড়া।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026