ফের কোপা ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-চিলি

ফের কোপা ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-চিলি। গতবার এই আর্জেন্টিনাকেই হারিয়ে কোপা সেরার ট্রফি ঘরে তুলেছিল চিলি। এবার শতবার্ষিকী কোপার শুরুতেই সেই হারের মধুর প্রতিশোধ নিয়েছে আর্জেন্টিনা। কিন্তু গ্রুপ লিগ আর ফাইনাল এক নয়। যদিও এবার শুরু থেকেই ছন্দে নীল-সাদা ব্রিগেড। যেভাবে শুরু থেকে ম্যাচ জিতে চলেছে তাতে কিছুটা অপ্রতিরোধ্যই লাগছে তাদের। কিন্তু তবু কথায় বলে ওস্তাদের মার শেষ রাত্রে। সেই শেষ রাত্রে মেসির ওস্তাদি দেখতে শুধু লাতিন আমেরিকা নয়, গোটা বিশ্বই অপেক্ষায়। অন্যদিকে নিজেদের একটা মান চিরকাল বজায় রাখে চিলি। ব্রাজিল বা আর্জেন্টিনার মত তারা লাইমলাইটে থাকেনা ঠিকই, কিন্তু লাতিন আমেরিকার ফুটবলে চিলি যে একটা বড় জায়গা নিয়ে আছে তা মেনে নেন অনেক ফুটবল বিশেষজ্ঞই। সেমিফাইনালে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে এখন চিলিও চোখের সামনে ট্রফি দেখছে। গতবার কোপা ফাইনালেই আর্জেন্টিনা হেরেছিল চিলির কাছে। ফলে কিছুটা হলেও মানসিক দিক থেকে এগিয়ে থেকে ফাইনালে মাঠে নামবে চিলির খেলোয়াড়েরা। অন্যদিকে মেসির সামনে দেশকে চ্যাম্পিয়ন করার একটা সুবর্ণ সুযোগ কোপা ফাইনাল। এই অবস্থায় স্নায়ুযুদ্ধে কে কাকে পরাস্ত করে তা ম্যাচের ভবিষ্যৎ গড়ে দেবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞেরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026