National

মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কনরাড সাংমা

একসময়ে সনিয়া গান্ধীর বিদেশিনী ইস্যুতে সোচ্চার হয়ে কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছিলেন পিএ সাংমা। উত্তরপূর্ব ভারতের এই পরিচিত কংগ্রেস নেতা পরে নিজের দল গড়েন। লোকসভার অধ্যক্ষের পদও সামলান। কংগ্রেস নেতা হিসাবে মেঘালয়ের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। বাবার পর তাঁর ছেলে কনরাড সাংমা এদিন সেই মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। মেঘালয়ে গত ১০ বছর শাসন করেছে কংগ্রেস। এবার ৫৯টি আসনে ভোটগ্রহণ হয়। যার মধ্যে কংগ্রেসের ঝুলিতে আসে ২১টি আসন। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা থেকে ১০টি আসন কম। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নিজেদের অবস্থান ধরে রাখে তারা। কংগ্রেসের পিছনেই ১৯টি আসন পেয়ে ছিল কনরাড সাংমার এনপিপি।

বিজেপির ঝুলিতে মাত্র ২টি আসন থাকলেও তারা কংগ্রেসের সরকার গঠন রুখতে দৌত্য শুরু করে। সফলও হয়। বিজেপির মধ্যস্থতায় এনপিপি-র সঙ্গে হাত মেলায় ইউডিপি। তাদের রয়েছে ৬টি আসন। কংগ্রেসকে আটকাতে সেই জোটে বিজেপি ছাড়াও যোগ দেয় পিডিএফ, এইচএসপিডিপি। সব মিলিয়ে যোগ করে আসন সংখ্যা দাঁড়ায় ৩৪টি। এরপরই কনরাড সাংমা এতগুলি দলের সমর্থন থাকার দাবি করে সরকার গঠনের জন্য রাজ্যপালের দ্বারস্থ হন। রাজ্যপাল গঙ্গা প্রসাদ তাঁদের সরকার গড়ার আহ্বান জানান। এদিন ১১ জন মন্ত্রীকে নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কনরাড সাংমা। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপির আঞ্চলিক নেতৃত্ব।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার – অমিত শাহ)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026