কঙ্গো, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
মালগাড়ি লাইনচ্যুত হয়ে মৃত্যু হল ৩০ জনের। আহত বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ জানাচ্ছে, মালগাড়িতে লুকিয়ে যাত্রা করছিলেন এঁরা। গন্তব্যে পৌঁছতে মালগাড়িতে লুকিয়ে উঠে যাওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। তাতেই মৃত্যু হয় ৩০ জনের। এভাবে মালগাড়িতে চড়ে লুকিয়ে যাওয়ার প্রবণতা নতুন নয়।
গত রবিবার ঘটনাটি ঘটেছে মধ্য আফ্রিকার রাষ্ট্র ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো-তে। কঙ্গোর কাসাই প্রদেশের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। তবে কঙ্গোয় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা নতুন নয়। ট্রেন লাইনচ্যুত প্রায়ই হয়ে থাকে।
কঙ্গোয় এখনও পর্যন্ত অধিকাংশ রেললাইনই বহুকালের পুরনো। বছরের পর বছর ধরে চলায় ট্রেনলাইনগুলি অনেকটাই নষ্ট হয়ে গেছে। যেসব ইঞ্জিন ব্যবহার হয়, যেসব বগি ব্যবহার হয় তা কঙ্গো পরাধীন থাকার সময় থেকে চলে আসছে। এখনও তা জোড়াতালি মেরে চালানোর চেষ্টা হয়। এত পুরনো ট্রেন লাইন ও ট্রেন হওয়ায় কঙ্গোয় ট্রেন দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…