World

প্রেম এক বোনের সঙ্গে, আবদার মেটাতে বিয়ে করলেন ৩ বোনকেই

ভালবাসতেন এক বোনকেই। তবে বিয়ে করলেন প্রেমিকার অন্য ২ বোনকেও। অবশ্যই এর পিছনে কারণ রয়েছে। আবদার মেটাতেই এই সিদ্ধান্ত যুবকের।

বাড়ির ছেলে ৩ বোনকে একসঙ্গে বিয়ে করছে। এটা কেমন কথা! বিষয়টি মেনে নিতে পারেননি যুবকের বাবা মা। তাঁরা সাফ জানিয়ে দেন যদি ৩ বোনকেই বিয়ে করেন তাঁদের ছেলে, তাহলে সে বিয়েতে তাঁরা অংশ নেবেন না। অংশগ্রহণ করেনওনি।

তবে ছেলে কিন্তু ৩ বোনকেই বিয়ে করেন। তাও আবার একই দিনে। একই সঙ্গে। তাও কেবল আবদার মেটাতে এই কঠিন সিদ্ধান্ত নেন তিনি।

জানান কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। তাই বিয়ে হল ধুমধাম করেই। কিন্তু সে বিয়েতে তাঁর বাবা মা সাক্ষী হতে পারলেননা।

লুইজো নামে ওই যুবক আসলে প্রেমে পড়েছিলেন মেজ বোন নাতালি-র। প্রেমের সূত্রে নাতালি লুইজোর পরিচয় করিয়ে দেন তাঁর অন্য ২ বোনের সঙ্গেও।

এদিকে নাতালির প্রেমে মশগুল লুইজোকে পছন্দ হয়ে যায় নাতালির অন্য ২ বোন নাতাশা ও নাদেগে-র। এবার ৩ জন একসঙ্গে লুইজোকে বিয়ের প্রস্তাব দেন।

লুইজোর জন্য এটা অবাক করা প্রস্তাব ছিল। কিন্তু যখন লুইজো বুঝতে পারেন যে নাতালিকে পেতে গেলে তাঁর অন্য ২ বোনকেও বিয়ে তাঁকে করতেই হবে, তখন লুইজো রাজি হয়ে যান। লুইজো অবশ্য মনে করেন প্রেমের কোনও সীমা হয়না। ৩ বোনকেই তাঁর পছন্দ হয়েছে।

৩ বোন বিয়ে তো করলেন। কিন্তু স্বামীকে এভাবে অন্য বোনের সঙ্গে ভাগ করে নেওয়া তাঁরা মানতে পারবেন? ৩ বোনের দাবি, তাঁরা ছোট থেকে যা করেছেন একসঙ্গে। তাই স্বামীও একসঙ্গেই ভাগ করে নেবেন তাঁরা। ঘটনাটি ঘটেছে আফ্রিকার কঙ্গোয়।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026