World

জীবন্ত অবস্থায় এই সামুদ্রিক প্রাণিকে প্রথমবার দেখল মানুষ, এক ঐতিহাসিক পাওনা

সমুদ্রে যে কত কিছুই লুকিয়ে রয়েছে তা আজও মানুষের অজানা। একটি প্রাণির অস্তিত্ব ১০০ বছর আগে জানা গিয়েছিল। প্রথমবার তাকে জীবন্ত অবস্থায় দেখা গেল এতদিন পর।

কখনও তিমি মাছের পেটে তার দেহাবশেষ দেখা যেত। কখনও মৎস্যজীবীদের জালে এই সামুদ্রিক প্রাণিকে প্রাণহীন অবস্থায় পাওয়া গেছে। কিন্তু তাকে জীবন্ত অবস্থায় সমুদ্রে কখনও কেউ ঘুরতে দেখেননি।

মানুষ সমুদ্রের তলায় বহুদিন ধরেই ঘুরছে। কিন্তু এর দেখা কখনও পায়নি। এবার পাওয়া গেল একটি রিমোট দ্বারা নিয়ন্ত্রিত যন্ত্রে লাগানো ক্যামেরার সৌজন্যে।

১০০ বছর আগে এই প্রাণির কথা জানতে পারা গিয়েছিল। আর এই ১০০ বছর পার করে এই প্রথম তাকে জীবন্ত অবস্থায় সমুদ্রের জলে ঘুরতে দেখার সৌভাগ্য হল মানুষের।

আর্জেন্টিনা ও অ্যান্টার্কটিকার মাঝে সাউথ স্যান্ডউইচ দ্বীপের কাছে জলের ৬০০ মিটার গভীরে ওই যন্ত্রের সাহায্যে চলছিল সমুদ্রের তলদেশের তথ্য সংগ্রহ। সেই সময় এই কোলোসাল স্কুইড-টিকে ঘুরে বেড়াতে দেখা যায়।

ফালকোর নামে ওই যন্ত্রযানে লাগানো ক্যামেরা সমুদ্রের ৬০০ মিটার গভীরে সেই ছবি তোলে। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই প্রথম কোলোসাল স্কুইড প্রাণিটিকে জীবন্ত অবস্থায় দেখতে পাওয়া গেল।

১৯২৫ সালে এটির দেহাংশ পাওয়া গিয়েছিল তিমি মাছের পেটে। তখনই এই প্রাণিটির অস্তিত্বের কথা জানা যায়। কিন্তু তাকে কেউ দেখতে পাননি। এতদিনে সেটিকে সমুদ্রের জলে নিজের মত ঘুরতে দেখা গেল।

তবে বিশেষজ্ঞেরা জানাচ্ছেন যেটির দেখা মিলেছে সেটি কোলোসাল স্কুইডের ছানা। মাত্র ৩০ সেন্টিমিটার লম্বা। কোলোসাল স্কুইড ৫০০ কেজি ওজন পর্যন্তও বাড়ে। লম্বায় ৭ মিটার পর্যন্ত হতে পারে।

তবে এই যে একটি কোলোসাল স্কুইডের দেখা মিলল সেটাই বিশেষজ্ঞদের কাছে বড় পাওনা। সমুদ্রের তলায় এমন কত কিছুই যে এখনও অজানা তা কে জানে।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026