কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে বৃষ্টিভেজা রেস্তোরাঁ, প্রতীকী ছবি
বৃষ্টি ভেজা এক সুন্দর বিয়ে তছনছ হয়ে গেল এক অনিমন্ত্রিত অতিথির জন্য। যদিও বর কনে তার জন্য অতটাও দুঃখিত নন। কারণ ওই অতিথির আগমনে তাঁরা রাগ করেননি। বরং ওই জায়গায় এমনটা হতেই পারে বলে মেনে নিচ্ছেন।
বিয়ের আয়োজন খুব সুন্দর করেই হয়েছিল। অতিথিরাও হাজির হয়েছিলেন। বিয়ের নিয়ম মেনে সব কিছু এগোচ্ছিল। আর সেই সনাতনি নিয়মকানুন মেনে বিয়ে চলাকালীনই আচমকা নামে বৃষ্টি। বর কনে তো বটেই, সেই সঙ্গে অতিথিরাও ভিজে যান। যদিও দ্রুত তাঁরা ছাতা খুলে নেন। সেই ছাতার তলাতেই বিয়ে সম্পূর্ণ হয়।
বর কনের এই বৃষ্টি ভেজা বিয়েটা উপভোগ্যই লেগেছিল। বেশ একটু অন্যরকম। বিয়ের পর এবার খাওয়াদাওয়ার পালা। এই সময় বর আয়োজন সব ঠিকঠাক আছে কিনা তা দেখতে হাজির হন খাবার জায়গায়।
টেবিলে সারি দিয়ে খাবার সাজানো। এক কোণায় মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়েছে। সেই দিকে নজর যেতেই চমকে ওঠেন পাত্র। যিনি টেবিলে সাজানো মিষ্টির দফা রফা করছেন তিনি তো নিমন্ত্রিত নন। তবে ওই অঞ্চলে তাদের দাপট সকলের জানা।
এক কালো ভাল্লুক টেবিলের ওপর চড়ে দেদার মিষ্টি খাচ্ছে দেখে বর বুঝে উঠতে পারেন না কি করবেন। টেবিল তো তছনছ। অতিথিরাই বা এই প্রাণিটির সামনে খেতে আসবেন কীভাবে!
সে এক হুলস্থূল কাণ্ড। বিয়ের অনুষ্ঠানে ভাল্লুক ঢুকে তাণ্ডব চালাচ্ছে শুনে অনেক অতিথিই আতঙ্কিত হয়ে পড়েন। যদিও এতকিছুর পরেও বর কনে তাঁদের এই ঘটনাবহুল বিয়ে নিয়ে আক্ষেপে ভুগছেন না। বরং তাঁরা বারবার খুলে দেখছেন সেই ছবিগুলো। ঘটনাটি ঘটেছে আমেরিকার কলোরাডোতে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…