World

এই নদীর জলে খেলা করে রামধনুর রং

রামধনু তো আকাশেই দেখে সকলে অভ্যস্ত। কিন্তু সেই রামধনু যদি নদীর জলে খেলা করে! একমাত্র এই নদীতে খেলে রামধনু রং।

আকাশের বুকে রামধনু তো অনেকেই দেখেছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তেই দেখা মেলে নীল আকাশের বুকে চোখ জুড়োনো সাতরঙা রামধনুর। কিন্তু সেই রামধনু আকাশে না দেখা গিয়ে নদীতে দেখা যেতে পারে কি?

প্রায় সকলেই উত্তরে বলবেন না। কিন্তু এ বিশ্বে কত কিছুই তো ঘটে! যেমন একটি দেশে এমন একটি নদী রয়েছে যেখানে মে মাস থেকে নভেম্বর মাসের মধ্যে যে কোনও সময় গেলেই দেখা মেলে রংয়ের বাহারের। রামধনু রং খেলা করে নদীর জলে।

কলম্বিয়ার ক্যানো ক্রিস্টালিস বিখ্যাত নদী। সে দেশেই নয়, জগত জোড়া তার নাম। অনেকেই তাকে ডাকেন রিভার অফ ফাইভ কালারস নামে। আর তার এই বাহারি রংয়ের কারণেই এই নদীর টানে দেশ বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকেরা।

এক সময় নদীর জলে এই লাল, নীল, সবুজ, হলুদের খেলা দেখে অনেকই তাকে কলম্বিয়ার কালা যাদু বলে মনে করেছেন। কিন্তু এর পিছনে রয়েছে বিজ্ঞান।

এই নদীর জল মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এতটাই স্বচ্ছ থাকে যে তার জলের তলা পর্যন্ত দেখা যায়। আর সে সময় এই নদীর তলদেশে জন্মায় অত্যন্ত দুর্লভ এক উদ্ভিদ। নাম ম্যাকারেনিয়া ক্ল্যাভিজেরা।

এই জলের তলার উদ্ভিদ ভালভাবে সূর্যের আলো পেলে তার রং ফেটে বার হয়। যা স্বচ্ছ জলের কারণে নদীর ধারে দাঁড়ালেই ঝলমল করে।

এত রংয়ে সাজানো নদী বিশ্বের আর কোথাও নেই। আর তা সম্ভব হয়েছে প্রায় অবলুপ্তির পথে হাঁটা ম্যাকারেনিয়া ক্ল্যাভিজেরা-র হাত ধরে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026