World

ভেঙে পড়ল ছোট বিমান, মৃত মেয়র সহ ১৪

বিমানে যতজন ছিলেন সকলেরই মৃত্যু হয়েছে। ছিলেন মোট ১৪ জন। তার মধ্যে ৯ জন যাত্রী ও ৫ জন বিমানকর্মী। যাত্রীদের মধ্যে ছিলেন কলম্বিয়ার তারাইরা শহরের মেয়রও। ছোট বিমানটি মূলত ২টি শহরের মধ্যে চলাচল করার জন্য কলম্বিয়ায় ব্যবহার হয়। এভাবে বিমান ভেঙে একটি শহরের মেয়রেরও মৃত্যু বিমান দুর্ঘটনার বিষয়টিকে চর্চার প্রাণকেন্দ্রে তুলে এনেছে।

কলম্বিয়ার সান জো দেল গুয়াভিয়ের ও ভিলাভিসেনসিও শহরের মধ্যে যাতায়াত করত বিমানটি। ডগলাস-৩ নামে ছোট বিমানটি আকাশে ওড়ার পর সেখান থেকে বিপদবার্তা আসে। তারপরই বিমানটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুপরেই খবর আসে যে বিমানটি ভেঙে পড়েছে।

বিমানটি কেন ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এটি যান্ত্রিক গোলযোগ নাকি এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026