ফাইল : ভূমিধ্বস
একটানা বৃষ্টি চলছিল। যার ফল হল মারাত্মক। উত্তর কলম্বিয়ার পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টির জেরে কাদা ধস নামতে শুরু করে। রবিবার কাদা ধসে চাপা পড়ে যায় পাহাড়ের পাদদেশ জুড়ে কিছু ঘর। কাঠের তৈরি সেসব ঘরে ছিল তথাকথিত দরিদ্রদের বাস। অনেকেই ধসে চাপা পড়ে যান। এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। যারমধ্যে ৫টি শিশু রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৫ জন কাদার তলায় আটকে আছেন বলে দাবি করেছে দমকল।
এই ধসের তলা থেকেই ৩টি শিশুকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। এই ৩ জনের বেঁচে থাকাটাই আশ্চর্যের বলে মনে করছেন স্থানীয়রা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…