World

ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, হত ১০

কলম্বিয়ার রাজধানী বোগোটা ও নিকটবর্তী শহর ভিলাভিসেনসিও। এই দুয়ের মাঝখানে যোগাযোগের প্রতিবন্ধকতা ছিল একটি গভীর খাদ। তাই ২ শহরের মধ্যে যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে সেতু তৈরির পরিকল্পনা করে স্থানীয় প্রশাসন। বোগোটা ও ভিলাভিসেনসিও-র মাঝখানে চিরাজারা সেতু তৈরির কাজ শুরু হয়। কিন্তু গত সোমবারের পর নির্মীয়মাণ সেতুটিকে ভগ্নস্তূপ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। সেতুর অর্ধেকটা ঝুলছে শূন্যে। আর বাকি অর্ধেক নিচের খাদে পড়ে গুঁড়িয়ে গেছে। অথচ আর ২০ মিটার মতো এগোলেই সম্পূর্ণ হয়ে যেত ৪৪৬ মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণকাজ। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

সোমবার আচমকাই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে সেতুটি। সেই সময় সেতুতে উপস্থিত ছিলেন প্রায় ২০ জন মত শ্রমিক। ঘটনার আকস্মিকতায় পালানোর সুযোগটুকু পাননি অনেকে। ধস নামা সেতু থেকে প্রায় ২৮০ মিটার দূরত্বে খাদে ছিটকে পড়েন বেশ কয়েকজন কর্মী। ঘটনাস্থলে মৃত্যু হয় ৯ জনের। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। যাঁদের মধ্যে পরে ১ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ কর্মীদের খোঁজে তল্লাশি শুরু করেছেন উদ্ধারকারীরা।

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026