কলম্বিয়ার সান্তাক্রুজ দেল ইসলোটে, ফাইল ছবি
অনেকে বলবেন বিনা পয়সায় থাকতে দিলেও এখানে থাকব না। খুব ভুলও হয়ত নয়। কারণ সেখানে পানীয় জলের সরবরাহটুকু নেই। নেই কোনও হাসপাতাল। কোনও পুলিশ নেই। নেই বিদ্যুৎ। নেই কোনও টয়লেট। নেই কোনও নিকাশি বন্দোবস্ত। এই নেইয়ের দ্বীপে কিন্তু মানুষের বাস পৃথিবীকে অবাক করে। কারণ এটাই পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ।
চারধারে সমুদ্র। তার মাঝে ২ একর জমি নিয়ে টিমটিম করছে একটা দ্বীপ। সেই দ্বীপেই প্রায় ১২০০ মানুষের বাস। গায়ে গায়ে এখানে বাড়ি লেগে থাকে। সামান্য ফাঁক গলে নিজের বাড়িতে প্রবেশ করতে হয়।
শরীর খারাপ হলে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে। সেখানেই যেটুকু চিকিৎসা। কোনও জলের পাইপ নেই। জল সরবরাহ হয়না। সমুদ্রপথে পানীয় জল আনতে হয়।
বিদ্যুৎ নেই। কিছু সোলার প্যানেল আছে। তাই দিয়ে যেটুকু বিদ্যুৎ জোটে। কোনও পুলিশ নেই এ দ্বীপে। তবে বলা হয় এখানে নাকি চুরি, ডাকাতিও হয়না। এই কিছু নেইয়ের দ্বীপেই কিন্তু ঠেসাঠেসি করে বাস করেন মানুষজন।
কলম্বিয়ার উত্তর অংশে রয়েছে সান্তাক্রুজ দেল ইসলোটে নামে এই দ্বীপ। যাকে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ বলা হয়। এ পৃথিবীতে দ্বীপের অভাব নেই। সেখানে অনেক মানুষ বাস করেন।
কিন্তু এভাবে চরম কষ্ট সহ্য করে, প্রতিদিনের জীবনযাপনটাই যেখানে একটা চ্যালেঞ্জ, সেখানে এত মানুষের এভাবে বাস অনেককেই অবাক করে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…