কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ক্লিওপেট্রা, প্রতীকী ছবি
তাঁর বাবা যখন মারা যান তখন তাঁর বয়স ১৮ বছর। নিজেও কিশোরী, তাঁর ২ ভাইও তখন কিশোর। সেই সময় বাবার মৃত্যুশোক কাটিয়ে তিনি ১৮ বছর বয়সেই সিদ্ধান্ত নেন তিনি তাঁর ২ ভাইকেই বিয়ে করবেন। বিয়ে করেনও। তবে এর পিছনে ছিল অন্য কারণ।
তিনি চেয়েছিলেন ভাইদের সঙ্গে তিনিও সিংহাসনের সমান দাবিদার হন। তাই বিয়ের পথ বেছে নেন। তবে এটা খুব অবাক করা ছিলনা। কারণ তাঁর পরিবারে তাঁর বাবা মা ছিলেন সম্পর্কে ভাইবোন। আবার তাঁর অনেক তুতো ভাইবোনও নিজেদের মধ্যে বিয়ে সারেন।
২ ভাইকে বিয়ে করে সিংহাসনে নিজের দাবি সুনিশ্চিত করার পর কিন্তু তাঁকে খুব অল্পদিনের মধ্যে তাঁর এক ভাই সিংহাসনের দাবি থেকে সরিয়ে দেন। সম্রাজ্ঞী কিন্তু দমে যাননি। তিনি ক্ষমতা ছাড়তে রাজি ছিলেননা।
তাই মিশরের এই বিখ্যাত সম্রাজ্ঞী হাত মেলান জুলিয়াস সিজারের সঙ্গে। তারপর ভাই তথা স্বামীর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন। সেই সম্রাজ্ঞী ক্লিওপেট্রার কাছে যুদ্ধে হেরে যান তাঁর ভাই।
ক্লিওপেট্রা আর তাঁকে বাঁচিয়ে রাখার রাস্তায় হাঁটেননি। নীল নদের জলে ভাই তথা স্বামীকে ডুবিয়ে হত্যা করেন অতি সুন্দরী সম্রাজ্ঞী ক্লিওপেট্রা।
বলা হয় ক্লিওপেট্রা নাকি নিজের সৌন্দর্যকে ব্যবহার করে অনেক শক্তিধর রাজাকে সে সময় এক এক করে বশবর্তী করেছিলেন। তাঁদের কাছ থেকে রাষ্ট্র সংক্রান্ত অনেক গোপন তথ্যও নিজেকে ব্যবহার করে আদায় করে নিতেন ক্লিওপেট্রা।
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…