Sports

প্রয়াত কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী

বাংলার ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র চুনী গোস্বামী চলে গেলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

বাংলার ফুটবলের গৌরবময় অধ্যায়ের পুরোধাদের মধ্যে একটি নাম অবশ্যই চুনী গোস্বামী। বাংলার ফুটবল যতদিন বেঁচে থাকবে চুনী গোস্বামীর নামও অমর হয়ে থাকবে ময়দানের সবুজ গালিচায়। সেই কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী চলে গেলেন। ৮২ বছর বয়সে মৃত্যু হল তাঁর। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অবশেষে বাংলার ফুটবলের একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে চলে গেলেন ভারতকে এশিয়ান গেমস থেকে সোনা এনে দেওয়া এই প্রখ্যাত ফুটবল ব্যক্তিত্ব।

১৯৬২ সালে এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের অধিনায়কত্ব করেন চুনী গোস্বামী। সেবার ভারত সোনা জেতে। তাঁর নেতৃত্বে ভারতকে সোনা এনে দেয় ফুটবল দল। তবে চুনী গোস্বামীকে ফুটবলার হিসাবেই মানুষ চিনলেও তিনি ছিলেন অসামান্য ক্রিকেটারও। বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন চুনী গোস্বামী। সেই চুনী গোস্বামী শেষ জীবনে ভুগছিলেন সুগার, প্রস্টেট ও স্নায়ু রোগে।

চিরকাল মোহনবাগানের জার্সিতেই কলকাতার মাঠ কাঁপিয়েছেন চুনী গোস্বামী। সবুজ মেরুন ছিল তাঁর জীবনের সঙ্গে যুক্ত। কখনও মোহনবাগান ছেড়ে যাননি। কট্টর মোহনবাগানি হিসাবে পরিচিত ছিলেন মাঠে। ১৯৬২ সালে ভারতের অধিনায়কত্ব করে দেশকে এশিয়ান গেমস থেকে সোনা এনে দেওয়ার পাশাপাশি তাঁর নেতৃত্বে ১৯৬৪ সালে এশিয়া কাপে ভারত রানার্স হয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026