Let’s Go

দেশের একমাত্র বিচ যা সমুদ্রের ধারে নয়, অবাক করা শোনালেও সেখানেই এখন মানুষের ঢল

সমুদ্রের ধারেই বিচ দেখতে পাওয়া যায়। এটাই সকলের জানা। কিন্তু এ দেশেই এমন এক বিচ রয়েছে যা সমুদ্রের ধারে নয়। সেই জায়গা এখন চিনে ফেলেছেন অনেকে।

বিশ্বজুড়েই পর্যটকের অভাব নেই। থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। এই পংতিকে যথার্থ মনে করে বহু মানুষই সময় পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে।

ভারতে সমুদ্র তীরের পর্যটন প্রতিবছর বহু মানুষকে আকর্ষিত করে। আকর্ষিত করে বিচের ওপর বালিতে বসে বা ঘুরে সমুদ্রের অনন্তকে উপভোগ করা।

কিন্তু বিচ বলতে তো সমুদ্রের ধারের চেনা বালুকাবেলাকেই বলা হয়। তা ছাড়া আবার বিচ হতে পারে নাকি! কিন্তু ভারতে এমন একটিমাত্র বিচ রয়েছে যা সমুদ্রের ধারে নয়। কিছুটা অবাক করা শোনালেও এটাই সত্যি। চুকা বিচ এখন পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হচ্ছে।

উত্তরপ্রদেশের পিলিভিটে সারদা ড্যাম প্রকল্পের হাত ধরেই এই চুকা বিচের জন্ম হয়েছে। আর সেই অপরূপ সুন্দর বিচের কথা যিনিই জানতে পারছেন তিনিই এসে হাজির হচ্ছেন এখানে।

এখনও সর্বজনবিদিত না হলেও মুখে মুখে হুহু করে ছড়াচ্ছে এই সমুদ্রের ধার ছাড়া বিচের কথা। করোনা উত্তর সময়ে এখানে ২৪ হাজার পর্যটকের পা পড়েছে বলে জানানো হচ্ছে। আর এই সংখ্যাটা ক্রমশ বাড়ছে।

উত্তরপ্রদেশের বর্তমান সরকার এই জায়গাটিকে ক্রমে পর্যটন আকর্ষণ করে তোলে। আগে এই চুকা বিচ নেহাতই অবহেলায় পড়ে থাকত। এখন এই চুকা বিচকে চেনাতে রীতিমত প্রচার শুরু করেছে যোগী আদিত্যনাথ সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026