Kolkata

৫৪ ফুটের অতিকায় ক্রিসমাস ট্রি-তে মেতে উঠল পার্ক স্ট্রিট

পার্ক স্ট্রিটে বড়দিন কলকাতার উৎসব পালনের মানচিত্রে অন্যতম। সেখানে এবার অন্যতম আকর্ষণ ৫৪ ফুট উঁচু ক্রিসমাস ট্রি। যা দেখতে উপচে পড়ছে ভিড়।

পার্ক স্ট্রিটে বড়দিন পালনের জন্য শুধু কলকাতা নয়, দূরদূরান্তের মানুষও অপেক্ষায় থাকেন। বড়দিনে উপচে পড়ে পার্ক স্ট্রিট। আলোয় আলোয় সেজে ওঠা পার্ক স্ট্রিট হয়ে ওঠে মোহময়। রাতভর চলে পার্টি। বড়দিনের পর একই ছবি নজর কাড়ে নতুন বছরকে আহ্বান জানানোর রাতেও।

গত বছর করোনার কারণে পার্ক স্ট্রিটে এই বড়দিনের উৎসব পালিত হয়নি। এ বছর কিন্তু পার্ক স্ট্রিটে সেই বিধিনিষেধ তেমন নেই। যদিও সকলকে করোনা বিধি পালনের কথা জানানো হয়েছে প্রশাসনের তরফে।

এবার পার্ক স্ট্রিটে কিন্তু অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে একটি আলোর মালায় সেজে ওঠা ক্রিসমাস ট্রি। ট্রি-টি ৫০ ফুট লম্বার ওপর রয়েছে একটি ৪ ফুটের তারা।

সব মিলিয়ে ৫৪ ফুটের এই আলোয় সাজা ক্রিসমাস ট্রি বসানো হয়েছে এপিজে হাউসের সামনের প্রাঙ্গণে। যা দেখতে ভুল করছেননা কেউ। অনেকেই সেখানে ছবি তুলতে ব্যস্ত। ভিড় উপচে পড়ছে ওই অতিকায় ক্রিসমাস ট্রি দেখতে।

ট্রি-র এক পাশে রয়েছে ৭ ফুট উঁচু সান্টাক্লজ। অন্যপাশে রয়েছে ৭ ফুটের ফেয়ারি। আর সান্টা আছে মানেই তার সঙ্গে রেনডিয়ার থাকবে। যারা সান্টার স্লেজ টেনে নিয়ে যায় বরফের ওপর দিয়ে।

সেই রেনডিয়ারও সুন্দর করে সাজানো হয়েছে। দাশের হল সান্টার সবচেয়ে দ্রুতগামী রেনডিয়ার। সঙ্গে রয়েছে সান্টার পছন্দের রুডলফ আর কিউপিড। সব মিলিয়ে চোখ জুড়িয়ে যাওয়া সাজ দেখতে মানুষের ভিড় হওয়াটাই স্বাভাবিক।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026