State

বড়দিনে মাতোয়ারা দিঘা থেকে দার্জিলিং

সমুদ্র হোক বা পাহাড়, রাজ্যের কোণায় কোণায় সকাল থেকে বড়দিনের উৎসবের মেজাজটা কিন্তু প্রায় এক। বড়দিনের আগের ২ দিন ছিল শনি ও রবিবার। ফলে টানা ৩ দিনের ছুটিতে অনেকেই রাজ্যের বিভিন্ন পর্যটনস্থলে হাজির হয়েছিলেন। দিঘায় আবার চলছে বিচ ফেস্টিভ্যাল। প্রতি বছরই বছর শেষের দিঘা মেতে ওঠে এই বিচ ফেস্টিভ্যালে। দিঘার সমুদ্রকে সাক্ষী করে খাওয়া দাওয়া, হৈ হুল্লোড় মিলিয়ে আনন্দের বন্যায় ভাসেন পর্যটকরা।‌

শুধু দিঘা বলেই নয়, সুদূর দার্জিলিংয়েও এদিন সকালে চার্চগুলি সেজে উঠেছিল রঙিন সাজে। প্রভু যিশুর জন্মকথা ছোট ছোট মডেল সাজিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল এখানে। প্রবল শীত গায়ে মেখে মানুষের ঢলও ছিল চোখে পড়ার মত।

রাজ্যের প্রত্যেক কোণায় এদিন সকাল থেকেই চার্চে হাজির হন খ্রিষ্ট ধর্মাবলম্বী মানুষজন। প্রার্থনায় অংশ নেন। পরে সব ধর্মের মানুষই হাজির হন চার্চে। ঘুরে দেখেন রঙিন সাজ।

বিভিন্ন পিকনিক স্পটে এদিন তিল ধারণের জায়গা ছিলনা। সব বুক অনেকদিন আগে থেকেই। সকালে মাটাডোর, গাড়ি, বাস বিভিন্ন যানে চড়ে পিকনিক করতে শহর ছেড়ে একটু দূরে পাড়ি দেন মানুষজন।

এখন বেশ কিছু পিকনিক স্পট হয়েছে যেখানে পিকনিকের জন্য বুকিং পিছু মেলে নির্দিষ্ট জায়গা। থাকে জলবিহার বা ছোটদের আনন্দ দেওয়ার হরেক বন্দোবস্ত। সব মিলিয়ে সকলে মিলে দারুণ একটা দিন কাটানো। ফলে বড়দিনে ঘরে থাকা নয়। ছোট বড় নির্বিশেষে দিনটা পছন্দের জায়গায় গিয়ে চুটিয়ে উপভোগ করলেন রাজ্যবাসী।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026