Entertainment

সিনেমায় ডাল আর আমের আচার খুঁজে পেলেন চিরঞ্জীবী, কেঁদে ফেললেন আমির খান

আমির খানের বহু প্রতীক্ষিত সিনেমা লাল সিং চাড্ডা রিলিজের অপেক্ষায়। রিলিজের আগেই সিনেমার বিশেষ শো দেখে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর মন্তব্যে কেঁদে ফেললেন আমির খান।

হলিউডের ফরেস্ট গাম্প সিনেমাটি অনেকেরই পরিচিত। তারই অফিসিয়াল হিন্দি রিমেক আমির খান অভিনীত এবং প্রযোজিত লাল সিং চাড্ডা।

সিনেমাটি সাধারণের জন্য হলে রিলিজের অপেক্ষায়। তবে তার আগেই দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর হায়দরাবাদের বাড়িতে হল এর বিশেষ প্রদর্শন। যেখানে দক্ষিণী সিনেমা জগতের কয়েকজন বাছাই করা ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমির খানই এই ব্যবস্থা করেন।

সিনেমায় আমির খান ও করিনা কাপুর খানের রসায়ন চিরঞ্জীবীর মতে অসাধারণ। যাকে তিনি ডাল ও আমের আচারের সঙ্গে তুলনা করেছেন।

প্রসঙ্গত দক্ষিণ ভারতে ডাল ও আমের আচার একটা দারুণ যুগলবন্দি। এটা পেলে অনেকেরই সেখানে মন ভাল হয়ে যায়। সেই বিখ্যাত খাদ্য রসায়নকে এবার আমির-করিনা রসায়নের সঙ্গে তুলনা করে সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হলেন চিরঞ্জীবী।

চিরঞ্জীবীর বাড়িতে ওই শোতে উপস্থিত ছিলেন সুপারস্টার নাগার্জুন, পরিচালক এসএস রাজামৌলি সহ কয়েকজন। প্রসঙ্গত লাল সিং চাড্ডায় একটি চরিত্রে অভিনয় করেছেন নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যও।

সিনেমাটি দেখার পর চিরঞ্জীবীর একের পর এক প্রশংসা কার্যত আমির খানের চোখে জল এনে দেয়। লাল সিং চাড্ডা সিনেমাটি আগামী ১১ অগাস্ট বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। সিনেমায় মোনা সিংকেও দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।

বহুদিন ধরে এই সিনেমার শ্যুটিং আটকে ছিল বিশ্বজোড়া ব্যাধির কারণে। অবশেষে খুব দ্রুত কাজ করে ছবি শেষ করেন আমির। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026