Entertainment

একটা যুগের অবসান, চলে গেলেন পর্দায় ‘টেনিদা’

বাংলা চলচ্চিত্র জগতে ফের ইন্দ্রপতন। একটি যুগের অবসান। প্রয়াত বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা চিন্ময় রায়। দীর্ঘ রোগভোগের পর রবিবার রাতে সল্টলেকে নিজের বাসভবনে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। রাতের খাওয়া শেষ করার কিছু পরেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। চিন্ময় রায়ের মৃত্যুতে বাংলা সিনেমা ও নাট্য জগতে শোকের ছায়া নেমে আসে। নিজের অভিনয় প্রতিভার গুণে মঞ্চ থেকে পর্দা, সর্বত্রই এক নিজস্ব অভিনয়শৈলীর স্বাক্ষর রেখেছেন তিনি।

মূলত হাস্য কৌতুক অভিনেতা হিসাবেই পরিচিত তিনি। একসময়ে জহর রায়, রবি ঘোষ, চিন্ময় রায়, অনুপ কুমার, এই ৪ জন বাংলা সিনেমার হাসিটা শক্ত হাতে ধরে রেখেছিলেন। দর্শকদের কাছে এঁরা ছিলেন বড়ই প্রিয়। চারমূর্তি সিনেমায় টেনিদার চরিত্রে অভিনয় করার পর তিনি বহু মানুষের কাছে টেনিদাই হয়ে গিয়েছিলেন। এমনই তাঁর অভিনয় প্রতিভা। চরিত্রকে ফুটিয়ে তোলার দক্ষতা।

১৯৪০ সালে অধুনা বাংলাদেশের কুমিল্লায় জন্মগ্রহণ করেন চিন্ময় রায়। চিরকাল অভিনয়কেই পেশা হিসাবে নিয়েছেন। শুরু মঞ্চে অভিনয় দিয়ে। পরে সিনেমায় পদার্পণ। সত্যজিৎ রায় থেকে তপন সিংহ, বাংলার তাবড় পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। গল্প হলেও সত্যি সিনেমায় তাঁর ছোট অংশে অভিনয় আজও মানুষের মনে আছে। যেমন মনে আছে গুপী গাইন, বাঘা বাইন সিনেমায় হাল্লার রাজার দূত হিসাবে তাঁর ছোট্ট অভিনয়। তাঁর অভিনীত বসন্ত বিলাপ, ধন্যি মেয়ে, ননীগোপালের বিয়ে সহ বহু সিনেমা নিয়ে আজও চর্চা হয়। ছিপছিপে চেহারার চিন্ময় রায় শতাধিক ছবিতে অভিনয় করেছেন।

স্ত্রী জুঁই রায়ের মৃত্যুর পর তিনি ক্রমশ নিজেকে অভিনয় জগত থেকে সরিয়ে নেন। বাড়িতেই থাকতেন। গত বছর ছাদ থেকে পড়েও যান। বড় আঘাত পান। বেঁচে যান সে যাত্রায়। তবে সেই যে চোট পেলেন সেই অসুস্থতা ক্রমশ তাঁকে গ্রাস করে নেয়। অবশেষে রবিবার তিনি চলে গেলেন। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগত এক যুগ সৃষ্টি করা অভিনেতাকে হারাল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026