SciTech

চাঁদের মাটি দিয়ে জ্বালানি তৈরি হতে পারে, দাবি বিজ্ঞানীদের

গবেষণা অনেক নতুন তথ্য সামনে আনে। যা অনেক সময় অবাক করার মতও হয়। যেমন একটি মাটি থেকে তৈরি হতে পারে জ্বালানি বলে দাবি করলেন বিজ্ঞানীরা।

একটি মাটি থেকে তৈরি হতে পারে জ্বালানি। তৈরি হতে পারে অক্সিজেনও। বিজ্ঞানীরা যে মাটি পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন সেই মাটি কিন্তু পাওয়া মুখে কথা নয়।

বিজ্ঞানীরা বলছেন এই মাটি পরীক্ষা করতে গিয়ে তাঁরা দেখেছেন মাটিতে আয়রন এবং টাইটানিয়াম প্রচুর পরিমাণে রয়েছে। এই উপাদানগুলি সূর্যের আলো পেলে অনুঘটকের কাজ করবে। যা থেকে তৈরি হবে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড।

তবে যে মাটি পরীক্ষা করে এসব তথ্য বিজ্ঞানীরা পেয়েছেন তা এই পৃথিবীরই নয়। চাঁদের মাটিতে রয়েছে এই গুণ। চিনের মহাকাশযান চ্যাংস ৫ চাঁদ থেকে যে মাটি নিয়ে এসেছে তা পরীক্ষা করেই চিনের নানজিং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই সিদ্ধান্তে এসেছেন।

তাঁরা এও জানিয়েছেন যে চাঁদের মাটিতে থাকা উপাদান যখন অনুঘটকের কাজ করবে তখন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় তৈরি হবে মিথেন। আর এই মিথেন নামে হাইড্রোকার্বন জ্বালানি হিসাবে ব্যবহার হতেই পারে।

ফলে সেদিক থেকে চাঁদের মাটি জ্বালানি তৈরি করতেও কাজ করছে। এখন চিনের গবেষকরা চাইছেন যে মহাকাশের সিস্টেমটা জানতে। আর সেজন্য মানুষকে মহাকাশে যাওয়া বাড়াতে হবে।

চিনের গবেষকদের ধারনা সেদিন বেশি দূর নয়, যখন মহাকাশে মানুষের ঘন ঘন যাতায়াত লেগেই থাকবে। তখন মহাকাশ গবেষণা আরও গতি পাবে বলে মনে করছেন তাঁরা। প্রসঙ্গত মহাকাশ গবেষণায় বিশ্বে ভারত কিন্তু প্রথম সারিতে রয়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026