চিনের ইস্টার্ন এয়ারলাইন্স, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
ওড়ার ১ ঘণ্টার মধ্যেই ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। বিমানে ১২৩ জন যাত্রী ও ৯ জন বিমানকর্মী ছিলেন। বিমানটি পার্বত্য এলাকার ওপর দিয়ে যাচ্ছিল। সেই সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও পরিস্কার নয়।
স্থানীয় সময় বেলা ১টা ১১ মিনিট নাগাদ বিমানটি চিনের কানমিং বিমানবন্দর থেকে ওড়ে। ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি এর প্রায় ১ ঘণ্টা পর ২টো ২২ মিনিট নাগাদ গুয়াংশি ঝুয়াংয়ের পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে।
বিমানটির দুপুর ৩টে ৫ মিনিটে গুয়াংঝু বিমানবন্দরে অবতরণের কথা ছিল। গুয়াংশির স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে দুর্ঘটনার পর বিমানটিতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল।
চিনের সংবাদমাধ্যম বিমান দুর্ঘটনার যে ছবি প্রকাশ্যে এনেছে তাতে দেখা যাচ্ছে বিমানের ধ্বংসাবশেষ। তা থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বার হচ্ছে।
বিমান দুর্ঘটনার খবর প্রতিদিনের খবর নয়। এত মানুষ এভাবে সাম্প্রতিককালে কোনও দুর্ঘটনার কবলে পড়েননি। চিনে শেষ বড় ধরনের বিমান দুর্ঘটনা ২০১০ সালে। সেই দুর্ঘটনায় ৪২ জনের মৃত্যু হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…