World

তাপমাত্রা ক্রমেই নামছে, জারি হল হলুদ সতর্কতা

অবিরাম তুষারপাত চলছে। আর তার জেরে জারি করা হয়েছে সতর্কতা। প্রবল প্রাকৃতিক দুর্যোগ অব্যাহত। শহরে স্তব্ধ হতে বসেছে জনজীবন।

তুষারপাত চলছে অবিরামভাবে। খুব স্বাভাবিকভাবেই তাপমাত্রার পারদ দ্রুত নামতে শুরু করেছে। বাসিন্দাদের অবস্থা হাড় কাঁপানো ঠান্ডায় সহজেই অনুমেয়।

এই পরিস্থিতি চিনের রাজধানী বেজিংয়ের। আবহাওয়া দফতর জানিয়েছে, বেজিংয়ে তুষারপাত এখন চলবে। এর জেরে দৃশ্যমানতা কমবে ব্যাপকভাবে। অতিরিক্ত ঠান্ডায় মানুষের কাবু হওয়া তো আছেই।

চিনে আবহাওয়ার অবনতি হলে ৪ ধরনের অ্যালার্ট জারির ব্যবস্থা আছে। এই সতর্কতাগুলোর মধ্যে লাল ছাড়াও রয়েছে অন্য ৩ রঙয়ের অ্যালার্ট। রয়েছে কমলা, হলুদ এবং নীল রঙয়ের সতর্কতা।

বেজিংয়ে অবিরাম তুষারপাতের ফলে সেখানকার রাস্তাঘাট এখন তুষারাবৃত। স্বাভাবিক জনজীবন বিপন্ন। সেখানে তুষারপাতের জন্য জারি করা হয়েছে নীল সতর্কতা। ঘন কুয়াশা ও রাস্তায় তুষার জমে জনজীবন ব্যাহত হওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

অত্যধিক তুষারপাতের ফলে বিপর্যস্ত জনজীবন স্বাভাবিক করতে বেজিং প্রশাসন প্রায় ৪২ হাজার শ্রমিক ও ৩ হাজার ৪৬১টি গাড়ি ব্যবহার করেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বেজিংয়ের তাপমাত্রা আরও নামবে। শহরের তাপমাত্রা কমে মাইনাস ২ ডিগ্রি হবে। আর পাহাড়ি এলাকার তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026