World

আচমকা লকডাউন মিলিয়ে দিল ২ জনকে, বিয়ে করছেন তরুণ তরুণী

লকডাউন বিয়েও দেয়! লকডাউন তাহলে শুধুই সমস্যার নাম নয়! অন্তত একটি ঘটনা সেটাই প্রমাণ করে দিল। একটা আচমকা লকডাউন বিয়ে দিল ২ জনের।

ছেলেটি কেমন তা মেয়েটি জানতে চেয়েছিলেন। ছেলেটিও তাই চেয়েছিলেন। স্থির হয়েছিল মেয়েটি যাবেন ছেলের বাড়িতে। সেখানে ছেলের সঙ্গেও কথা বলবেন। তাঁর পরিবারের সঙ্গেও কথা বলবেন। তারপর যদি পছন্দ হয় তাহলে বিয়ের কথা এগোবে।

সেই মত একটি শহর থেকে অন্য শহরে পাড়ি দেন ওই তরুণী। খুব দূর নয়। তাই গিয়ে কথা বলে বাড়ি ফেরা একদিনের মধ্যেই সম্ভব।

মেয়েটি গিয়ে পৌঁছন ছেলের বাড়িতে। কিন্তু ছেলেকে দেখার পর তাঁর প্রাথমিকভাবে পছন্দ হয়নি। হয়তো তিনি আর এগোতেন না। বাড়ি ফিরে না বলে দিতেন।

কিন্তু ছেলের বাড়িতে থাকাকালীনই শুনলেন স্থানীয় প্রশাসন শহরে লকডাউন ঘোষণা করেছে। ফলে এখন আর ফেরার উপায় নেই।

ছেলের পরিবার তরুণীকে তাঁদের বাড়িতেই থেকে যেতে বলে। এছাড়া কিছু করারও নেই। অগত্যা পুরো বিষয়টি ফোনে নিজের পরিবারকে জানিয়ে মেয়েটি ওই ছেলের বাড়িতেই থেকে যান।

একদিন দুদিন নয়, এভাবে লকডাউনে একটি সপ্তাহ কাটে। আর লকডাউনের এই একটি সপ্তাহ বদলে দেয় মেয়েটির ধারনা। তাঁর ভাল লেগে যায় ছেলেটিকে। ভাল লাগে তাঁর পরিবারকেও।

ছেলেটির পরিবারও ওই তরুণীকে অনুরোধ করে যেন তিনি বিয়েতে রাজি হয়ে যান। এরপর যা হওয়ার তাই হয়। তরুণী হাসিমুখে রাজি হন বিয়েতে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ২ জনের চারহাত এক হওয়াটা বাকি।

ঘটনাটি ঘটেছে চিনে। ঝাও শিয়াওকিং নামে ২৮ বছরের ওই তরুণী শাংশি প্রদেশের বাসিন্দা। তিনি গিয়েছিলেন পাশের একটি শহরে।

তারপরই এই কাণ্ড। এখন অবশ্য একে অপরে সারাজীবনের ভালবাসার সন্ধান পেয়ে বেজায় খুশি। ২ জনই বলছেন ভাগ্যিস লকডাউনটা হয়েছিল!

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026