SciTech

ডাইনোসরের ডিমের মধ্যে পূর্ণ শিশু, জীবাশ্মের খোঁজ বদলে দিল অনেক ধারনা

একটি ডাইনোসরের ডিমের খোঁজ পেলেন গবেষকেরা। যা চমকে দিয়েছে গোটা বিশ্বকে। ডিমটির মধ্যে রয়েছে একটি আস্ত ডাইনোসর। যা শুধু ফুটে বার হওয়ার অপেক্ষায় ছিল।

ডাইনোসরের জীবাশ্মের খোঁজ আগেও মিলেছে। কিন্তু একটি ডিমের মধ্যে পূর্ণ চেহারা নেওয়া ডাইনোসর, যার ফুটে বার হওয়া কেবল বাকি ছিল, এমনটা এর আগে পাওয়া যায়নি। ফলে সেদিক থেকে এ আবিষ্কার তার নিজের জায়গায় অনন্য।

চিনে আন্তর্জাতিক গবেষকদের একটি দল খননকার্য চালানোর সময় একটি ডাইনোসরের পূর্ণ আকৃতির ডিমের জীবাশ্ম পায়। যার মধ্যে একটি পূর্ণ চেহারার ডাইনোসর ছিল। বিজ্ঞানীদের দাবি সেটি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছিল। কেবল ফুটে বার হওয়া বাকি ছিল।

৬৬ মিলিয়ন বছর আগে সেই ডিমটি ফুটে ডাইনোসরের শিশুর পৃথিবীর আলো দেখার আগেই কোনও কারণে সেটি মাটিতে চাপা পড়ে যায়। ফলে ডিম থেকে আর বার হওয়া হয়নি ডাইনোসরটির।

ডিমটি ১৭ সেন্টিমিটার লম্বা। আর তার মধ্যে যে পূর্ণ আকৃতির ডাইনোসর শিশুটি পাওয়া গেছে সেটি কুঁকড়ে ছিল। সেটিকে সোজা করলে সেটির দৈর্ঘ্য হত ২৭ সেন্টিমিটার।

এই আবিষ্কার কার্যত অনেক ধারনা বদলে দিয়েছে। গুয়াংঝু এলাকায় পাওয়া যাওয়া এই ডাইনোসরটির নাম রাখা হয়েছে ইংলিয়াং বেই বেই। যার মানে হল শিশু ইংলিয়াং।

এটি দেখে বিজ্ঞানীরা মনে করছেন ডাইনোসর প্রজাতির মধ্যে এটি আদপে উড়তে পারে এমন একটি জীব ছিল। এই ধরনের ডাইনোসর থেকেই আধুনিক বিভিন্ন পাখির জন্ম বলে মনে করছেন গবেষকেরা। এমন একটি ডিমের ফসিল আগামী দিনে তাঁদের গবেষণায় নানা সাহায্য করবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026