World

বিদেশি দ্রব্যের সঙ্গে আসছে করোনা, বিদেশি জিনিস কিনতে বারণ প্রশাসনের

বিদেশ থেকে আসা মানুষজনের সঙ্গে আসছিল করোনা। এবার দেখা গেল বিদেশ থেকে জিনিসপত্রের সঙ্গেও ঢুকে পড়তে পারে করোনা। যার প্রমাণ মিলেছে।

বিদেশ থেকে কেউ এলে তাঁকে কোয়ারেন্টিনে থাকতে হয়। নয়তো তাঁর স্বীকৃত করোনা প্রতিষেধক টিকার ২টি ডোজ নেওয়া থাকা দরকার। মানুষের ক্ষেত্রে কড়াকড়ি থাকলেও বিদেশ থেকে আসা জিনিসপত্রে এই কড়াকড়ি থাকেনা।

কারণ বিদেশ থেকে মানুষের শরীর করোনা বয়ে আনতে পারে, কিন্তু জিনিসপত্রও করোনা বয়ে আনতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল। এবার কিন্তু প্রমাণ হয়েছে যে জিনিসপত্রও করোনা বয়ে আনছে বাড়িতে। মানুষকে সংক্রমিত করছে।

মঙ্গোলিয়া থেকে চিনে জিনিসপত্র আসে। বিশেষত চিনের মঙ্গোলিয়ান প্রভাবিত এলাকা ইরেনহট শহরে বহু মঙ্গোলিয়ানের বাস। সেখানে মঙ্গোলিয়া থেকে জিনিসপত্র আমদানি হয়। সেসব জিনিস মানুষ কেনেন।

চিনা প্রশাসন সেসব জিনিস নিউক্লিক অ্যাসিড পরীক্ষার জন্য পাঠায়। দেখা যায় সেসব জিনিসে করোনার জীবাণু রয়েছে। রিপোর্ট পাওয়ার পরই ইরেনহট শহরের প্রশাসন শহরের বাসিন্দাদের বিদেশ থেকে আসা জিনিসপত্র কিনতে বারণ করেছে। কারণ বিদেশ থেকে আসা জিনিস শহরে করোনা ভাইরাসও আমদানি করছে।

ইরেনহট শহরের প্রশাসন এটাও বাসিন্দাদের জানিয়েছে যে যাঁরা ১৫ সেপ্টেম্বরের পর অতি করোনা প্রবণ কোনও দেশ থেকে আমদানি করা কোনও জিনিস কিনেছেন তাঁরা শহর প্রশাসনকে খবর দিন। যাতে সেই জিনিসগুলি সহ তাঁদের বাড়িকে স্যানিটাইজ করা সম্ভব হয়।

প্রসঙ্গত চিনে এখন নতুন করে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। ১৬টি প্রদেশে ফের শুরু হয়েছে করোনা বিধির কড়াকড়ি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026