World

এখনই বাড়ি ফিরবেন না, বেড়াতে যাওয়া শহরবাসীকে জানাল প্রশাসন

এমন আবেদন এর আগে শোনা যায়নি। কিন্তু সেই কথাই তাঁদের প্রশাসনের তরফে জানতে পারলেন অন্যত্র বেড়াতে যাওয়া শহরবাসী। ফেরা পিছিয়ে দিতে বলা হয়েছে তাঁদের।

করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে ভেবে অনেকেই এখন একটু মুক্তির আনন্দ উপভোগ করতে এখানে ওখানে বেরিয়ে পড়ছেন। শহরের ইট কাঠ পাথরের জঙ্গলের বাইরে একটু অন্য কোথাও, অন্য কোনওখানে। করোনা বিধ্বস্ত মনটাকে একটু সতেজ করে ফের ফিরছেন শহরে।

কিন্তু কে আর জানতেন যে বাড়িতে তালা ঝুলিয়ে একটু বেড়াতে বেরিয়ে এখন শহরেই ঢুকতে পারবেননা তাঁরা। কিন্তু প্রশাসন তো এমনই আবেদন রেখেছে।

আবেদন হলেও প্রশাসন যখন বলছে তখন তাকে ফতোয়া জারি হিসাবেই নিচ্ছেন তাঁরা। ফলে শহরে ফেরার টিকিট বাতিল করতে হচ্ছে। থাকতে হচ্ছে যেখানে বেড়াতে গেছেন সেখানেই।

চিনে হুহু করে বাড়তে থাকা করোনা সংক্রমণে লাগাম দিতে বেজিং শহরে এমনই আবেদন প্রশাসনের তরফে করা হয়েছে। শহর ছেড়ে বেড়াতে যাওয়া শহরবাসীকে বেজিংয়ে এখনই ফিরতে মানা করা হয়েছে। তাঁরা আপাতত যেখানে বেড়াতে গেছেন সেখানেই তাঁদের থাকতে বলা হয়েছে।

অন্যদিকে বেজিংয়ে বসবাসকারী যাঁরা শহরেই রয়েছেন তাঁদের শহর ছেড়ে না বার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নেহাত জরুরি প্রয়োজন ছাড়া তাঁরা যেন শহর ছেড়ে বার না হন সেকথা জানিয়ে দিয়েছে প্রশাসন।

প্রশাসনের তরফে এও বলা হয়েছে যে যদি কেউ সংক্রমণ নিয়েই শহরে প্রবেশ করে থাকেন তাহলে তাঁরা যেন হোটেল কর্তৃপক্ষ বা যেখানে থাকছেন সেখানকার মানুষজনের সঙ্গে সহযোগিতা করেন।

সেখানে নিভৃতেই থাকুন। নিজেকে আলাদা করে রাখুন। চিনের অন্তত ১৬টি প্রদেশে করোনার বাড়বাড়ন্ত রাতের ঘুম কেড়েছে চিনা প্রশাসনের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026