Health

করোনার সঙ্গে সহবাস করতে শিখুন, পরামর্শ দিলেন বাদুড় মানবী

আগামী দিনে বিশ্বে থাকতে গেলে করোনার সঙ্গে সহবাস করতে শিখতেই হবে বিশ্ববাসীকে। এমনই মনে করছেন বাদুড় মানবী। কেন তাও বুঝিয়ে দিয়েছেন তিনি।

করোনা পৃথিবী ছেড়ে যাবেনা। বরং সে তার ধরণ বদলাতে থাকবে। যাকে বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে মিউটেট করা। নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নতুন ধরনের প্রকারে ফিরে আসতেই থাকবে করোনা।

তাই করোনা একদিন চলে যাবে একথা না ভেবে বরং বিশ্ববাসীর উচিত করোনার সঙ্গে সহবাস করার জন্য মানসিকভাবে তৈরি থাকা। করোনা যেহেতু বহু মানুষের দেহেই প্রবেশ করেছে তাই তার নিজেকে বদলে ফেলার ক্ষমতাও বেড়েছে।

যার জেরে করোনার নতুন প্রকার আসতেই থাকবে। তা বন্ধ হবে না। এমনই দাবি করেছেন চিনের বিখ্যাত ভাইরোলজিস্ট শি জেংলি। যাঁকে তাঁর নামে কম, বাদুড় মানবী হিসাবে বেশি মানুষ চেনেন।

করোনা যেমন থেকে যাবে বিশ্বে বলে দাবি করেছেন শি তেমনই তিনি জোর দিয়েছেন টিকা গ্রহণে। প্রত্যেককে করোনা টিকা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন তিনি।

শি-এর পাশাপাশি একই অভিমত ব্যক্ত করেছেন হংকং বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার ভাইরোলজিস্ট জিন ডংইয়াং। তাঁরও পরামর্শ মানুষকে করোনার সঙ্গে সহাবস্থান করতে শিখতেই হবে।

পাশাপাশি ডংইয়াং-এর মতে, টিকা যেভাবে উন্নত হচ্ছে তাতে এক সময় হয়তো স্মলপক্স বা পোলিও-র মত করোনাও মুছে যাবে। করোনার অগুন্তিবার নিজেকে বদলে ফেলার ক্ষমতা নেই বলেই মনে করছেন জিন।

তাঁর মতে, যত মানুষের শরীরে করোনা ছড়াবে ততই যেমন তা মিউটেট বেশি করবে তেমনই তার পরবর্তীকালে মিউটেট করার ক্ষমতাও কমতে থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026