SciTech

১৫ হাজার বছর আগেও ভাইরাস ছিল, খোঁজ মিলল বরফে

১৫ হাজার বছর আগেও ভাইরাস ছিল। এমনই এক চমকপ্রদ খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। ভাইরাসগুলিকে খুঁজে পাওয়া গেছে বরফের মধ্যে। এখনও ভাইরাসগুলি রয়েছে ফ্রোজেন হওয়ায়।

অনেকে বলে থাকেন যত দূষণ বাড়ছে ততই ভাইরাস জাতীয় জীবাণুর দাপট বাড়ছে। কথাটা হয়তো ঠিক নয়। নাহলে ১৫ হাজার বছর আগেও ভাইরাসের অস্তিত্ব পাওয়া যেত না।

অথচ ১৫ হাজার বছর আগেও যে ভাইরাস এই পৃথিবীতে ভেসে বেড়াত, সেগুলিরও যে সংক্রমণ ক্ষমতা যথেষ্ট ছিল তার প্রমাণ পেলেন বিজ্ঞানীরা।

বরফের স্তরে এই ভাইরাসের খোঁজ পাওয়া গেছে। এক ধরণের ভাইরাসই পাওয়া যায়নি। পাওয়া গেছে ৩৩ রকমের ভাইরাস। এই ভাইরাসগুলি চরম আবহাওয়াতেও বেঁচে থাকতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

পশ্চিম চিনে গুলিয়া আইস ক্যাপের থেকে বরফ সংগ্রহ করে সেগুলি পরীক্ষা করা হয়। বরফ পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল গুলিয়ার সর্বোচ্চ স্তর ২২ হাজার ফুট উপর থেকে।

সেই বরফের মধ্যেই মেলে এই ভাইরাসের অস্তিত্ব। বিজ্ঞানীরা মনে করছেন বাতাসে ভেসে ও গ্যাসের সঙ্গে মিশে এই ভাইরাসগুলি সে সময় তৈরি হতে থাকা হিমবাহের বরফে হিমায়িত হয়ে যায়। ফলে সেগুলি বেঁচেও যায়।

বিজ্ঞানীরা বিশেষ ধরনের আলট্রা ক্লিন পদ্ধতি কাজে লাগিয়ে এগুলির পরীক্ষা করেন। যাতে তাঁরা এই ভাইরাসে সংক্রমিত না হন।

বিজ্ঞানীরা এও জানিয়েছেন যে এই ভাইরাসগুলির মধ্যে এমন ৪টে ভাইরাস রয়েছে যারা ব্যাকটেরিয়াকে সংক্রমিত করে।

চিনের পশ্চিম প্রান্তের বরফে আগে খুব বেশি পরীক্ষা হয়নি। ওহিও স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা গবেষণা চালিয়ে এই ভাইরাসগুলির খোঁজ পেয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026