চিনের বোমারু বিমান জিয়ান এইচ-২০, ছবি - আইএএনএস
ভারত ও চিনের মধ্যে সীমান্ত সমস্যা মিটে গেছে এমনটা নয়। গত বছর লাদাখ সীমান্তে মুখোমুখি হয়ে পড়েছিল ২ দেশের সৈন্যবাহিনী। পরে তা আলোচনার মধ্যে দিয়ে কিছুটা মিটলেও সীমান্তে ভারত নিজেদের সীমান্ত রক্ষায় কড়া নজর রেখেছে।
এবার সেই লাদাখ সীমান্তে এসেই তাদের নয়া বোমারু বিমান জিয়ান এইচ-২০-র পরীক্ষা শুরু করেছে চিন। গত ৮ জুন থেকে এই পরীক্ষা শুরু হয়েছে।
জায়গা অনেক ছিল। তা সত্ত্বেও ভারতীয় সীমান্তে এসে চিনের এই বোমারু বিমান পরীক্ষাকে ভাল চোখে নিচ্ছে না ভারত। লাদাখ সীমান্তের কাছে হোতান এয়ারবেস থেকে এই পরীক্ষা হচ্ছে। জানা যাচ্ছে আগামী ২২ জুন পর্যন্ত এই পরীক্ষা চলবে।
জিয়ান এইচ-২০ এমন একটি বোমারু বিমান যা নিঃশব্দে উড়তে পারে। অনেক ভারী বোমা নিয়ে উড়ে যেতে পারে এই বিমান। ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল বিমান কিনছে ভারত। সেই রাফালের রাডার নিষ্ক্রিয়তা ক্ষমতাকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই চিনা বম্বার।
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চিনই হল এমন দেশ যারা এবার নিঃশব্দে উড়তে পারা বোমারু বিমান তৈরি করে ফেলল।
শুধু ভারত বলেই নয়, চিনের হাতে এই নয়া বোমারু বিমান আসায় তারা তাইওয়ান বা দক্ষিণ চিন সাগরেও তাদের দাদাগিরি বজায় রাখার শক্তি বৃদ্ধি করল। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও চিন এই বোমারু বিমান বানিয়ে চাপে রাখল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…