SciTech

আছড়ে পড়ল চিনা রকেট, অল্পের জন্য রক্ষা পেল ভারত

চিনের পাঠানো একটি মহাকাশযান মহাকাশে পাড়ি দেওয়ার পর একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেটি ফের পৃথিবীর দিকে ফেরে। যে ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেল ভারত।

যে কোনও জায়গায় আছড়ে পড়তে পারত রকেটটি। ছোটখাটো নয়। ২২ মেট্রিক টন ওজন। রকেটটি ১০০ ফুট লম্বা। তা যদি কোনও লোকালয়ে পড়ে তাহলে তা প্রাণহানির ও ক্ষয়ক্ষতির কারণ হতেই পারে। এমন আশঙ্কা আগেই করা হয়েছিল।

এদিকে চিনের ছোঁড়া ওই রকেট মহাকাশে পৌঁছনোর পর তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই লাগামছাড়া হওয়ার পর দেখা যায় রকেটটি ফের পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে গোঁত্তা খেয়ে ফিরে আসছে।

শুরু হয় প্রমাদ গোনা। কারণ তা ফের পৃথিবীতে প্রবেশ করে আছড়ে পড়বে পৃথিবীর বুকে। কিন্তু কোথায় তা জানা নেই। তার পড়াটা যে নিয়ন্ত্রণ করা যাবে এমনটাও নয়।

তাকে যে আকাশেই ধ্বংস করা যাবে তাও সম্ভব নয়। অর্থাৎ হাত গুটিয়ে কেবল অপেক্ষা করতে হবে সেটি কোথায় আছড়ে পড়ে। লোকালয়ে পড়লে যে ক্ষয়ক্ষতি আসন্ন তা বিলক্ষণ জানতেন সকলে।

রকেটটি রবিবার সকালে দেখা যায় তীব্র গতিতে ছুটে আসছে নিচের দিকে। অবশেষে সেটি মালদ্বীপের কাছে ভারতমহাসাগরে ভেঙে পড়ে। একটুর জন্য রক্ষা পায় ভারত।

কারণ আর একটু এদিক ওদিক হলে ভারতের পশ্চিম বা দক্ষিণ উপকূলের আশপাশেও তা পড়তে পারত। যার ফল যথেষ্ট ক্ষতিসাধক হতে পারত।

এদিকে রকেটটি ভেঙে পড়লেও তার ধ্বংসাবশেষ সবই জলে পড়েছে নাকি কোনও দ্বীপেও পড়েছে তা এখনও পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026