World

চিনে মারণ ধস, চাপা পড়ল গোটা গ্রাম

ভয়ংকর ধসের নিচে চাপা পড়লেন প্রায় ১৫০ মানুষ। যা পরিস্থিতি তাতে একজনেরও বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে চিনের সিচুয়ান প্রদেশের জিনমো গ্রামের ওপর পাহাড় থেকে ধস নেমে আসার ফলে। স্থানীয় সময় ভোর ৬টায় ঘটনাটি ঘটে। মুহুর্তের মধ্যে বিশাল পাথর, মাটির স্তূপের নিচে চাপা পড়ে যান ১৫০ গ্রামবাসী। ১ হাজার ৬০০ মিটার রাস্তা ও ৪৬টি বসতবাড়ি ধসের নিচে চলে যায়। এই এলাকায় একটানা বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল। তার জেরে মাটি আলগা হয়ে যায়। যা পাহাড়ে ধস নামার অন্যতম কারণ। সেইসঙ্গে বিশেষজ্ঞদের ধারণা এই এলাকা বেশ কয়েক বছরে সবুজ শূন্য হয়েছে। গাছপালা কমে যাওয়া ধসের রাস্তা আরও প্রশস্ত করেছে বলেই মনে করছেন তাঁরা। ৫০০ উদ্ধার কর্মী উদ্ধার কাজে হাত দিয়েছেন। ১৬টি লাইফ ডিটেক্টর দিয়ে প্রাণ খোঁজার চেষ্টা চলছে।

 

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026