World

এক ব্যক্তির চোখ থেকে বেরোল ২০টি পোকা

চোখের মধ্যে দিব্যি খেলা করে বেড়াচ্ছিল পোকারা। বাড়ছিল সংখ্যায়। যা দেখে হতবাক চিকিৎসকেরা। ২০টি পোকা বার করা হয়েছে চোখ থেকে।

কয়েক মাস আগে চোখটা একটু জ্বালা জ্বালা করেছিল। তখন বিশেষ গুরুত্ব দেননি তিনি। অনেক সময় অতিরিক্ত পরিশ্রমের পর ক্লান্তি থেকে চোখ কড় কড় করে। ঘুম ঘুম পায়। কিন্তু চোখের অস্বস্তিটা বাড়তেই থাকে।

একটা সময় চোখে যন্ত্রণা এতটাই বেড়ে যায় যে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হয়। শুরু হয় নানা পরীক্ষা। এভাবে পরীক্ষা করতে গিয়ে চিকিৎসক অবাক হয়ে যান।

চোখের পাতার তলায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু পোকা। চিকিৎসকেরা জানিয়েছেন এই পোকার নাম নেমাটোডস। যা একধরনের কৃমি ও সাধারণত মানুষের চোখে হয়না।

তাহলে কাদের চোখে হয়? চিকিৎসকেরা জানাচ্ছেন এই নেমাটোডস কুকুর, বেড়াল বা অন্য কিছু প্রাণির চোখে দেখতে পাওয়া যায়। তাদের চোখের কোলের নিচের দিকে বা অশ্রুনালীতে এই কৃমি বংশ বিস্তার করে।

কিন্তু মানুষের চোখে এমন পোকা দেখা যায়না। এদিকে চিকিৎসক দেখেন অনেকগুলি পোকা তৈরি হয়েছে ওই ব্যক্তির চোখে। দ্রুত ব্যবস্থা নেন তিনি। স্থির করেন অস্ত্রোপচার করা হবে।

অস্ত্রোপচার সফল হয়। তবে এক এক করে পোকাগুলিকে চোখের পাতার তলা থেকে বার করে আনতে রীতিমত বেগ পেতে হয় চিকিৎসককে।

এক এক করে ২০টি পোকা বার করে আনা হয়। এগুলি ক্রমশ চোখে বংশ বৃদ্ধি করছিল। ফলে আরও দেরি হলে তা আরও বেশি সংখ্যায় ছড়িয়ে পড়তে পারত।

ঘটনাটি ঘটেছে চিনের সুজোউ শহরে। এখানেই ওয়ান নামে এক ৬০ বছরের বৃদ্ধের চোখ থেকে এই কৃমি বার করে হয়েছে। কিন্তু কীভাবে তাঁর চোখে এই পোকা এল?

ওই ব্যক্তি জানিয়েছেন তিনি কোনও প্রাণির সংস্পর্শে আসেননি। তবু তাঁর এমন হল কীভাবে তা তিনি বুঝতে পারছেন না। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

এটাও দেখার চেষ্টা চলছে যে ফের তাঁর চোখে এমন কৃমির প্রাদুর্ভাব দেখা যায় কিনা। তবে শরীরের মধ্যে পোকা বেড়ে ওঠা নতুন নয়। এর আগেও অনেকের দেহের নানা অংশে পোকার বাড়বাড়ন্ত দেখা গেছে।

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026