World

বিস্ফোরণে রাস্তা থেকে উড়ে গিয়ে ট্যাঙ্কার পড়ল কারখানায়, মৃত ১৯

প্রবল বিস্ফোরণে উড়ে গেল একটি জ্বালানি ভর্তি ট্যাঙ্কার। মৃত্যু হল ১৯ জনের। আহত ১৭২।

বেজিং : ট্যাঙ্কারে ভর্তি ছিল তরল পেট্রোলিয়াম গ্যাস। ট্যাঙ্কারটি হাইওয়ে ধরে ছুটে যাচ্ছিল। আচমকাই চলন্ত ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিস্ফোরণের পর ট্যাঙ্কারটি রাস্তা থেকেই অনেকটা ওপরে উড়ে যায়। তারপর উড়ে গিয়ে পড়ে হাইওয়ের ধারের একটি কারখানার ওপর। সেখানে দ্বিতীয় একটি বিস্ফোরণ হয়। ট্যাঙ্কার তো বটেই, সঙ্গে কার্যত তছনছ হয়ে যায় কারখানাটি।

পুরো ঘটনাটি কোনও অ্যাকশনধর্মী সিনেমার দৃশ্যের চেয়ে কম ছিলনা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। কারখানার ওপর পড়ার পর যে ভয়ংকর বিস্ফোরণটি হয় তাতে কারখানার পাশাপাশি আশপাশের বেশ কিছু বাড়িও ভেঙে পড়ে। গোটা এলাকাটা তছনছ হয়ে যায়। দ্রুত সেখানে হাজির হন ২ হাজার ৬৬০ জন উদ্ধারকারী। উদ্ধারের জন্য ৩০টি বড় মেশিন নিয়ে আসা হয়।

ঘটনায় ১৯টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকারীরা। ১৭২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটে চিনের ঝেজিয়াং প্রদেশে। রবিবারও উদ্ধারকাজ চলে। একটা বড় এলাকা জুড়ে এখন শুধু ধ্বংসের ছবি। কেন এই দুর্ঘটনা ঘটল তা এখনও পরিস্কার নয়। তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026