Lifestyle

তোমায় ভালবাসি, রবিবার জুড়ে আজব বিয়ের হিড়িক

রবিবার ক্যালেন্ডার অনুযায়ী ছিল ০২-০২-২০২০। এ এক অদ্ভুত প্যালিন্ড্রোম। অর্থাৎ উল্টোদিক থেকেও যা হবে, সোজা দিক থেকেও তাই হবে। এমন দিন গত ৯০০ বছরে আর আসেনি। তাই দিনটি নিয়ে নানা চর্চা হয়েছে। কিন্তু চিনে বিয়ের হিড়িক পড়েছে। সবাই চেয়েছেন রবিবার বিয়েটা সারতে। যেভাবেই হোক। কিন্তু কেন? কারণটা ওই সেই ডেট। আসলে চিনে জিরো আর টু, এই ২টি শব্দ চিন ভাষার উচ্চারণে কাছাকাছি। তবে মানেটা একদম আলাদা।

চিনা ভাষায় উচ্চারণে টু বললে তার মানে দাঁড়ায় লাভ অর্থাৎ ভালবাসা। আর জিরো বললে তার মানে দাঁড়ায় উই অর্থাৎ তোমাকে। সহজ কথায় টু-জিরো বললে চিনা ভাষায় শোনায় তোমায় ভালবাসি। এখানেই মজেছে গোটা চিনের মানুষ। চিন জুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক যখন মাথায় চড়ে নাচছে তখন তারমধ্যেই বিয়ের ফুল ফোটাতে রবিবার হৈহৈ পড়ে গেল। একটাই কারণ। ওই টু-জিরো, মানে তোমায় ভালবাসি।

চিনে রবিবার ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস খোলা থাকেনা। কিন্তু চিনে যে ফেব্রুয়ারির ২ তারিখে বিয়ের হিড়িক পড়তে চলেছে তা আগেই পরিস্কার ছিল। তাই রবিবার বিশেষভাবে খোলা রাখা হয়েছিল সব ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস। সেখানে বিয়ের হিড়িক পড়ে। বহু তরুণ-তরুণী, যুবক-যুবতী হাজির হন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। এমন একটা বিশেষ দিনে বিয়ে করার সুযোগ তাঁরা ছাড়তে নারাজ। যদিও সব স্বপ্ন সফল হয়নি। নাঃ, ভিড়ের জন্য নয়। চিনা প্রশাসনের তরফে কিছু ম্যারেজ রেজিস্ট্রেশন বন্ধ করা হয়। করোনা ভাইরাসের আতঙ্কে ম্যারেজ অফিস খুলতে দেয়নি তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026