World

ঝড়ে উত্তাল সমুদ্রে জাহাজডুবি, মৃত ৭

বিকেলের আলোয় জাহাজটা এগিয়ে চলেছিল গন্তব্যের দিকে। কিন্তু সমুদ্র যে কোনও সময় নিজের রূপ বদলাতে পারে। স্থানীয় সময় তখন সন্ধ্যা প্রায় ৬টা। সে সময় প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করে সমুদ্রে। ঝড়ের গতি ছিল সেকেন্ডে ৫০ মিটার। প্রবল গতিতে বইতে থাকা ঝড়ের ধাক্কায় প্রথমে দুলতে শুরু করে জাহাজটি। দীর্ঘক্ষণ ঝড়ের থেকে জাহাজটিকে বাঁচানোর লড়াই চালিয়ে যান নাবিকরা। কিন্তু ওই প্রবল ঝড়ে দুলতে থাকা জাহাজটির শেষ রক্ষা সম্ভব হয়নি। প্রবল ঝড়ে উত্তাল সমুদ্রে উল্টে যায় জাহাজটি।

জাহাজটিতে তখন সাকুল্যে ৯ জন ছিলেন। ডুবতে থাকা জাহাজের সেই নাবিকরা জলে ভাসতে থাকেন। ঘটনাটি ঘটে গত শুক্রবার। রাতেই সেখানে উদ্ধারকারী জাহাজ পৌঁছয়। শুরু হয় জাহাজে থাকা নাবিকদের খোঁজ। উত্তাল সমুদ্র থেকে ৭ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু এখনও ২ জনের খোঁজ নেই। উদ্ধারকাজ জারি রয়েছে। সমুদ্রে ডুবুরি নামিয়ে চলছে খোঁজ।

ঘটনাটি ঘটেছে চিনের সানদং প্রদেশ সংলগ্ন সমুদ্রে। এখানকার বন্দর শহর রিজাও-এর কাছে সমুদ্রে ডুবে যায় জাহাজটি। জাহাজটি হেবেই প্রদেশ থেকে আসছিল। খুব বড় জাহাজ ছিলনা। ফলে ওই প্রবল হাওয়ার দাপট সামলে উঠতে পারেনি সেটি। এখন উদ্ধারকারীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ২ জন নিখোঁজ নাবিককে খুঁজে বার করা। সমুদ্রের কোথায় যে তাঁরা হারিয়ে গেছেন তা বুঝে উঠতে পারছেন না উদ্ধারকারীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026